লিড নিউজ

আবারও চালু হচ্ছে ভারত-চীন সরাসরি ফ্লাইট, সীমান্ত বাণিজ্যে নতুন অগ্রগতি

  • 11:18 pm - August 20, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। পরে ওয়াং ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করেন। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারত ও চীনের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে নতুন অগ্রগতি হয়েছে। সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু, সীমান্ত বাণিজ্য চালু এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ বাড়ানোর বিষয়ে দুই দেশ একমত হয়েছে।

২০২৫ সালের ১৯ আগস্ট নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আলোচনায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর উপস্থিত ছিলেন। বৈঠকে দীর্ঘদিনের সীমান্ত সমস্যা মূল আলোচ্য বিষয় হিসেবে উঠে আসে। এ জন্য উভয় দেশ সীমান্ত নির্ধারণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কো-অর্ডিনেশন অন ইন্ডিয়া-চায়না বর্ডার অ্যাফেয়ার্স (WMCC)-এর অধীনে একটি বিশেষজ্ঞ দল গঠনে সম্মত হয়েছে।

সীমান্ত বাণিজ্যের জন্য লিপুলেখ পাস, শিপকি লা পাস এবং নাথু লা পাস—এই তিনটি নির্দিষ্ট রুট পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুততম সময়ে ভারত ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইট পরিষেবা ফের চালু করতে একটি হালনাগাদ এয়ার সার্ভিসেস চুক্তি চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়।

পর্যটক, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে উভয় দেশ একমত হয়েছে। বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ বাড়াতে এবং মতপার্থক্য মীমাংসায় আনুষ্ঠানিক আলোচনা ও বিনিময় পুনরায় চালু করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ লিখেছেন, কাজানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে তার সাক্ষাতের পর থেকে ভারত-চীন সম্পর্ক পারস্পরিক স্বার্থ ও সংবেদনশীলতাকে সম্মান জানিয়ে ধারাবাহিকভাবে এগোচ্ছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au