বাংলাদেশ

মব সৃষ্টিকারীদের হুমকিতে জীবন শঙ্কায়, অভিযোগ ফজলুর রহমানের

  • 3:02 am - August 26, 2025
  • পঠিত হয়েছে:১৫৭ বার
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ২৬ আগষ্ট- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা ফজলুর রহমান অভিযোগ করেছেন, তাঁর ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। রাজধানীর সেগুনবাগিচায় তাঁর বাসার সামনে একদল লোকের অবস্থানকে ‘মব সৃষ্টি’ আখ্যা দিয়ে সোমবার (২৫ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট এলাকায় স্ত্রী–সন্তানকে নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই আশঙ্কার কথা জানান।
ফজলুর রহমান বলেন, “আমাকে মব সৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে। আমার সেগুনবাগিচার ভাড়া বাসার সামনে ওরা অবস্থান নিয়েছে। আমি সারা জাতিকে জানাতে চাই, আমার জীবন এখন বড় শঙ্কায়।”
জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে তাঁর এক টকশো বক্তব্যকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে। রোববার রাত থেকে তাঁর বাসার সামনে অবস্থান নেয় একদল লোক। একইসঙ্গে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে তাঁর বিরোধিতায় বিক্ষোভ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নেতাকর্মীরা তাঁর কুশপুত্তলিকা দাহ করেন।
নিজ এলাকা কিশোরগঞ্জের মানুষের অনুভূতি তুলে ধরে তিনি বলেন, “আমার নির্বাচনী এলাকা নিস্তব্ধ হয়ে গেছে। মানুষ শঙ্কিত। আমি সংবিধানের মৌলিক অধিকার অনুযায়ী এই দেশে বেঁচে থাকার অধিকার চাই।”
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ওরা আমাকে ‘ফজলু পাগলা’ বলে ডাকছে। অথচ এই নাম প্রথম দিয়েছে মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত। পরে মুফতি আমির হামজা এটি প্রচার করে।”
মব সৃষ্টিকারীদের বিষয়ে তিনি বলেন, “ওরা সাত থেকে নয়জন। শুনেছি, একটি ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত, তবে বিএনপির ছাত্রসংগঠন নয়। সকাল ৭টা থেকে ওরা অবস্থান করছে। তারা স্লোগান দিচ্ছে—‘ফজলু পাগলাকে হত্যা করো’।”
দলীয় সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, “আমার দল অবশ্যই পাশে থাকবে। আমি হত্যার হুমকির কথা দলকে জানাবো।”
একইসঙ্গে অভিযোগ করেন, দেশ–বিদেশের স্বাধীনতাবিরোধী শক্তি, বিশেষ করে ইউটিউবার ও তাদের পক্ষের কিছু সাংবাদিক এ পরিস্থিতি উসকে দিচ্ছে। তাঁর দাবি, “ফ্রান্স থেকে দুজন ইউটিউবার সরাসরি আমাকে হত্যার ডাক দিয়েছে। জামায়াতঘনিষ্ঠ এক ইউটিউবার বলেছে, আমাকে জবাই করতে হবে।”
টকশোতে বক্তব্য ঘিরে বিএনপির শোকজ নোটিশ প্রসঙ্গে তিনি বলেন, “এটা রাজনৈতিক দলের স্বাভাবিক প্রক্রিয়া। যদি মনে করে আমি ভুল করেছি, তাহলে তারা নোটিশ দেবে। আমি রাজনৈতিকভাবে জবাব দেব।”
৫ আগস্টের অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, “যদি আমার বক্তব্য অপরাধ হয়, তাহলে মামলা করুক, সমালোচনা করুক, জুতা মেরে প্রতিবাদ করুক। কিন্তু আমাকে হত্যার হুমকি দেওয়া কেন?”
আইনি পদক্ষেপ নেবেন কি না জানতে চাইলে ফজলুর রহমান বলেন, “মৃত্যুকে ভয় করি না। তবে অপমৃত্যু লজ্জাজনক। আমি কোনো মামলা করব না, জিডিও করব না।”
তবে পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, “আমার স্ত্রী পুলিশকে জানাতেই তারা দ্রুত এসেছে। শুনেছি আর্মিও এসেছে। আমি তাদের ধন্যবাদ জানাই।”
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তাঁর স্ত্রী উম্মে কুলসুম রেখা ও আইনজীবী অভিক রহমান উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au