বাংলাদেশ

৩ মাসের জন্য বিএনপি নেতা ফজলুর রহমানের দলীয় পদ স্থগিত

  • 1:19 am - August 27, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ আগষ্ট- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় দলটির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে।

দল থেকে পাঠানো চিঠিতে জানানো হয়, ২৪ আগস্ট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তিনি লিখিত জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করেছিলেন। পরদিন আরও ২৪ ঘণ্টা সময় বাড়ানো হয়। তবে মঙ্গলবার তিনি যে জবাব দেন, তা সন্তোষজনক হয়নি। চিঠিতে বলা হয়, তবুও মুক্তিযুদ্ধে তার অবদান বিবেচনা করে কঠোর ব্যবস্থা না নিয়ে প্রাথমিক সদস্যপদসহ সব পদ তিন মাসের জন্য স্থগিত করা হলো। এ সময়ে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ন না হয় এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

সম্প্রতি এক টকশোতে জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর থেকেই ফজলুর রহমানকে নিয়ে সমালোচনা শুরু হয়। এর প্রেক্ষিতেই বিএনপি তাকে শোকজ করেছিল।

এদিকে রোববার (২৪ আগস্ট) মধ্যরাত থেকে রাজধানীর সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নেয় ‘বিপ্লবী ছাত্র জনতা’ নামের একটি সংগঠন। তারা তার গ্রেপ্তারের দাবি জানায় এবং বিভিন্ন স্লোগান দেয়। সোমবার দুপুরে প্রায় ১৫ জন তরুণ-তরুণী কনকর্ড টাওয়ারের সামনের সড়কে বসে স্লোগান দিতে থাকে। তাদের অভিযোগ, ফজলুর রহমান জুলাই আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে কটাক্ষ করেছেন।

বিক্ষোভকারীদের মধ্যে ইউসুফ আম্মার বলেন, “আমাদের বিপ্লবকে তিনি খাটো করেছেন। তাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে।” শিবলী হাওলাদার নামের আরেকজন বলেন, “যতক্ষণ না তাকে গ্রেপ্তার করা হবে আমরা আন্দোলন চালিয়ে যাবো।”

এ ঘটনায় এলাকায় পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হয়। দীর্ঘ সময় সড়ক অবরোধের কারণে দুদকের সামনের এলাকায় যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে বিক্ষোভকারীরা সড়কের পাশে সরে যায়। ডিএমপির উপ-কমিশনার মাসুদ আলম জানান, গ্রেপ্তারের দাবিতে কিছু লোক অবস্থান নিয়েছিল। আমাদের অনুরোধে তারা সড়ক ছেড়ে পাশে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ রয়েছে।

কনকর্ড টাওয়ারের নিরাপত্তাকর্মীরা জানান, ফজলুর রহমান প্রায় ২০ বছর ধরে এ ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। মধ্যরাত থেকে তার বাসার সামনে বিক্ষোভকারীরা অবস্থান করছে।

এই শাখার আরও খবর

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au