রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন
রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…
মেলবোর্ন, ২৭ আগষ্ট- ঢাকা বিশ্ববিদ্যালয়ে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে আলোচনায় এসেছেন ডাকসু ভিপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জালাল আহমদ জালাল। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে মুহসীন হল থেকে বহিষ্কার করেছে এবং পরবর্তীতে পুলিশে সোপর্দ করেছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৭ আগস্ট) মধ্যরাতে হাজী মুহাম্মদ মুহসীন হলে। আহত শিক্ষার্থী রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হল প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম বলেন, “এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য জালাল আহমদকে হল থেকে বহিষ্কার করা হলো। শিগগিরই তাঁর ছাত্রত্ব বাতিলের ব্যবস্থাও নেওয়া হবে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিনের বাগ্বিতণ্ডার জের ধরে জালাল রুমমেট রবিউলকে ছুরিকাঘাত করেন। রবিউল হাসপাতালে সাংবাদিকদের বলেন, “রাত সাড়ে ১২টার দিকে জালাল কক্ষে এসে শব্দ করতে থাকে। আমি আপত্তি করলে সে আমাকে বহিরাগত বলে গালাগালি করে এবং পরে আক্রমণ করে। কোনোমতে আমি আত্মরক্ষা করি।”
এ ঘটনায় প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং আসন্ন ডাকসু নির্বাচনে এ ঘটনার কোনো প্রভাব পড়বে না। তিনি আরও বলেন, “আজকের ঘটনার পর তার আগের অভিযোগগুলোও খতিয়ে দেখা হবে।”
এদিকে, অনেক শিক্ষার্থী মুহসীন হলের প্রভোস্টের পদত্যাগ দাবি করেছেন। প্রক্টর বলেন, “শিক্ষার্থীরা চাইলে উপাচার্যের সঙ্গে আলোচনায় বসে তাদের দাবিগুলো জানাতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেসব দাবি বিবেচনা করবে।”
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au