লিড নিউজ

যেকোনো সময় গ্রেফতার দেখানো হতে পারে লতিফ সিদ্দিকীসহ পুলিশের হাতে সোপর্দদের

  • 7:52 pm - August 28, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার
পুলিশ হেফাজতে লতিফ সিদ্দিকী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ আগষ্ট- ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গোলটেবিল বৈঠকে অবরুদ্ধ হওয়ার পর সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন)সহ সবাইকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে তাঁদের ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) নাসিরুল ইসলাম।

এক ঘনিষ্ট সুত্রের তথ্যমতে,  তাঁদেরকে গ্রেফতার দেখানোর প্রস্তুতি চলছে, যেকোনো সময় তাঁদের গ্রেফতার দেখানো হতে পারে। এই ঘটনায় বাংলাদেশের মবের দৌরাত্ম্য ও বাক স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপের উদাহরণ আরও স্পষ্ট হয়ে উঠেছে।

এর আগে, বৃহস্পতিবার দুপুরের দিকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে একদল ব্যক্তি ডিআরইউতে প্রবেশ করে বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখে। পরে তাঁরা তাঁদের পুলিশের হাতে সোপর্দ করে।

সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের, তবে তিনি আসেননি। সকাল ১০টার পরিবর্তে আলোচনা শুরু হয় বেলা ১১টার দিকে।

প্রথম বক্তা হিসেবে বক্তব্য দেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান। তিনি বলেন, দেশের সংবিধানকে ছুড়ে ফেলার চেষ্টা চলছে এবং এর পেছনে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভূমিকা রয়েছে। তাঁর দাবি, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হচ্ছে।

তাঁর বক্তব্য শেষ হওয়ার পর মিছিলসহ একদল ব্যক্তি মিলনায়তনে প্রবেশ করে। তাঁরা স্লোগান দিতে শুরু করেন— “জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”, “লীগ ধর, জেলে ভর”, “জুলাইয়ের যোদ্ধারা এক হও লড়াই করো”। একপর্যায়ে গোলটেবিল বৈঠকের ব্যানার ছিঁড়ে অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে রাখেন।

দুপুর সোয়া ১২টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ধারীরা লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমানসহ অন্তত ১৫ জনকে পুলিশের হাতে তুলে দেন। এরপর তাঁদের পুলিশ ভ্যানে করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পর লতিফ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, “আমি জানতাম না এখানে কোনো সমস্যা হবে। আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দাওয়াত পেয়েই এসেছিলাম।”

অন্যদিকে আল আমিন রাসেল নামের এক ব্যক্তি, যিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেন, বলেন, “এখানে পতিত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে ষড়যন্ত্র করছিল। আমরা সেটা মেনে নিতে পারি না।”

আলোচনায় উপস্থিত ছিলেন সাবেক সচিব আবু আলম শহীদ খান, মঞ্চ ৭১–এর সমন্বয়ক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদসহ অনেকে।

এই শাখার আরও খবর

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au