ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…
মেলবোর্ন, ২৯ আগষ্ট- রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে মুক্তিযুদ্ধ ও সংবিধানবিষয়ক গোলটেবিল আলোচনায় হট্টগোলের ঘটনায় সাবেক আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, “হেফাজতে থাকা ১৬ জনের সবাইকে গ্রেপ্তার দেখানো হচ্ছে।”
‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করেছিল ‘মঞ্চ ৭১’ নামের সংগঠন। আলোচনায় প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল ড. কামাল হোসেনের। তবে তিনি এবং আয়োজক আইনজীবী জেড আই খান পান্না দেরি করায় সকাল সাড়ে ১১টার দিকে অনুষ্ঠান শুরু হয়। সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ বীর প্রতীক।
সভায় বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক কার্জন বলেন, “একটি শক্তি মুক্তিযুদ্ধ ও একাত্তরকে ২০২৪ সালের প্রেক্ষাপটে দাঁড় করাতে চায়। তারা বাংলাদেশের সংবিধান ধ্বংস করতে চায়। জামায়াত-শিবির ও কিছু বিভ্রান্ত বাম তাত্ত্বিক এতে যুক্ত হয়েছে।”
তাঁর বক্তব্য শেষ হতেই ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া একদল লোক হট্টগোল শুরু করে। তারা স্লোগান দিতে দিতে লাঠিসোঁটা হাতে সভাস্থলে প্রবেশ করে এবং দরজা বন্ধ করে দেয়। এ সময় তারা ব্যানার ছিঁড়ে ফেলে, আয়োজকদের সঙ্গে হাতাহাতি করে এবং কয়েকজনকে লাঞ্ছিত করে। পরে তারা লতিফ সিদ্দিকীর দিকে এগিয়ে গিয়ে তাকে ‘ফ্যাসিস্ট পুনর্বাসন করতে আসা নাস্তিক’ বলে আক্রমণাত্মক আচরণ করে।
ঘটনার একপর্যায়ে অতিথিদের অনেকে বেরিয়ে যেতে পারলেও লতিফ সিদ্দিকী ও অধ্যাপক কার্জনকে তারা অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গিয়ে দুজনসহ অন্তত ১০ জনকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে হট্টগোল ও সহিংসতার অভিযোগে আটক ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au