বাংলাদেশ

লতিফ সিদ্দিকী ও ঢাবি অধ্যাপক কার্জনসহ ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

  • 7:31 am - August 29, 2025
  • পঠিত হয়েছে:৫৪ বার
আবদুল লতিফ সিদ্দিকী ও শেখ হাফিজুর রহমান (কার্জন)। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৯ আগষ্ট- রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত মুক্তিযুদ্ধ ও সংবিধানবিষয়ক এক গোলটেবিল আলোচনা থেকে আটক করা সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ ১৫ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির নবনিযুক্ত প্রধান মো. শফিকুল ইসলাম।

‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক ওই গোলটেবিল আলোচনা আয়োজন করে ‘মঞ্চ ৭১’ নামের সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের। তবে তাঁর দেরিতে আসার কারণে সভা শুরু হয় বিলম্বে। এর মধ্যেই উপস্থিত হন ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক মেসবাহ কামাল, সাংবাদিক মাহবুব কামাল, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ অনেকে। বেলা ১১টার দিকে অনুষ্ঠান শুরু হয়।

সভায় বক্তব্য দেন অধ্যাপক কার্জন। তিনি বলেন, একটি শক্তি মুক্তিযুদ্ধ ও একাত্তরের চেতনার বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করছে। তারা বাংলাদেশের সংবিধানকে ধ্বংস করতে চায়। এই শক্তির পেছনে জামায়াত-শিবির ও বিভ্রান্ত বাম তাত্ত্বিকরা যুক্ত হয়েছে।

কার্জনের বক্তব্য শেষ হতেই সভাস্থলে ঢুকে পড়েন নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া কয়েকজন যুবক। তাঁরা স্লোগান দিতে থাকেন—‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’। এ সময় তাঁদের মধ্যে কেউ কেউ লাঠিসোঁটা নিয়ে মঞ্চে প্রবেশ করেন, দরজা বন্ধ করে দেন এবং আয়োজকদের সঙ্গে হাতাহাতি করেন। এতে কয়েকজন অংশগ্রহণকারী লাঞ্ছিত হন।

হট্টগোলকারীরা ব্যানার ছিঁড়ে ফেলে লতিফ সিদ্দিকীর দিকে ধেয়ে যান এবং তাঁকে নিয়ে কটূক্তি করেন। তাঁরা অভিযোগ তোলেন যে লতিফ সিদ্দিকী হজ নিয়ে কটূক্তি করেছেন। পরে তাঁরা লতিফ সিদ্দিকী ও অধ্যাপক কার্জনকে অবরুদ্ধ করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গিয়ে দুজনসহ অন্তত ১০ জনকে বের করে এনে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যায়।

রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, নিরাপত্তার কথা ভেবেই তাঁদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া আল আমিন রাসেল সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের পতিত নেতারা ষড়যন্ত্রের চেষ্টা করছিলেন, যা তাঁরা প্রতিহত করেছেন। একইভাবে পল্টন থানা জামায়াত নেতা শামীম হোসাইন দাবি করেন, ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা চলছে এবং তা রুখতে তাঁরা মাঠে নেমেছেন।

অন্যদিকে, গ্রেপ্তারদের মুক্তির দাবি জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

টাঙ্গাইলের সোনার বাংলায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোনো গণতান্ত্রিক দেশে সভা-সমাবেশ বানচাল করার সুযোগ নেই। তিনি লতিফ সিদ্দিকীকে “টাঙ্গাইলের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ” উল্লেখ করে অবিলম্বে মুক্তি দাবি করেন।

কাদের সিদ্দিকী আরও বলেন, “আমি দেশবাসী ও আন্তর্জাতিক মহলকে জানাতে চাই, চব্বিশের আগস্টের বিজয়কে আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি। কিন্তু সেই বিজয়ের নামে যারা এখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, মানুষ তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছে।”

বর্তমানে লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জনসহ ১৫ জন ডিবি হেফাজতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস, সিনেটে অনিশ্চয়তা

মেলবোর্ন, ২৩ জুলাই: তীব্র রাজনৈতিক বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ২০২৭ অর্থবছরের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন (এনডিএএ) পাস করেছে। বিলটিতে মার্কিন সামরিক বাহিনীর জন্য রেকর্ড…

খুবির মেয়েদের হলের ওয়াশরুমে মোবাইল ফোন রাখার অভিযোগ, ক্যান্টিনকর্মীকে আটক

মেলবোর্ন, ২৩ জুলাই: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ’২৪ হলের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে একটি মোবাইল ফোন রাখার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায়…

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au