বিনোদন

ব্রসনানের ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে আপত্তি নেই

  • 7:22 pm - September 01, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার

অভিনেতা পিয়ার্স ব্রসনান ব্রিটিশ সিক্রেট সার্ভিস এজেন্ট ‘জেমস বন্ডের’ সঙ্গে এতটাই একাত্মতা বোধ করেন যে পরিচালক ডেনিস ভিলেনিউভ চাইলে ফের এ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে আপত্তি নেই তার।

তবে এই বয়সে তেমন কোনো আমন্ত্রণ পাওয়ার সম্ভাবনা যে নেই সেই কথাও রেডিও টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন ব্রসনান। রসিকতা করে তিনি বলেন, “অনেক দুর্দান্ত প্রার্থী আছেন, আমি নিশ্চিত তাদের মধ্যে কেউ না কেউ আসবেন। আমার মনে হয় না কেউ ৭২ বছর বয়সী মোটাসোটা কাউকে বন্ড হিসেবে দেখতে চায়। কিন্তু যদি ভিলেনিউভের হাতে পুরো বিষয়টি থাকত, তাহলে কি হত বলা যায় না। আমার হৃদয় এখনই চঞ্চল হয়ে উঠেছে এটা ভেবে।”

আইরিশ অভিনেতা ব্রসনান ১৯৯৫ থেকে ২০০২ পর্যন্ত জেমস বন্ড সিরিজের চারটি ছবিতে বন্ড চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। ব্রসনানের ভাষায়, তিনি ‘জেমস বন্ড’ চরিত্রের একজন বড় ভক্ত। এখন নতুনভাবে পর্দায় ‘জেমস বন্ড’ চরিত্রের প্রত্যাবর্তন পুরনো আমেজ ঠিক কতটা ধরে রাখতে পারে তা দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন।

মাসখানের আগে অ্যামাজন এমজিএম স্টুডিওস জানিয়েছে, ‘ডিউন’, ‘অ্যারাইভাল’ আর ‘ব্লেড রানার ২০৪৯’ এর মত সিনেমার জন্য পরিচিত অস্কার জয়ী নির্মাতা ডেনিস ভিলেনিউভ এবার ‘০০৭’ এর হাল ধরছেন। তবে নির্মাতা ঠিক হলেও এখনো নির্ধারণ হয়নি ‘বন্ড’ হচ্ছেন কোন অভিনেতা। এ ব্যাপারে অ্যামাজন মুখ খোলেনি।

পরিচালক ভিলেনিউভ নতুন জেমস বন্ডের নির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব কাঁধে নিয়েছেন। ছয় দশকের বেশি সময় ধরে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের এজেন্ট জেমস বন্ডের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল ইয়ন ফিল্মস। বন্ড কে হবেন, তার চলাফেরা থেকে শুরু করে অস্ত্র তাক করার স্টাইল কেমন হবে সব ঠিক করতেন ইয়নের স্বত্বাধিকারী মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলি।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au