বিনোদন

গণেশপূজা করেন অভিনেতা সালমান?

  • 4:45 am - September 02, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার

বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির গণেশপূজার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্ত-অনুরাগীরা দেখে মুগ্ধ হয়েছিলেন। কিন্তু প্রায় ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশ্ন— ভিনধর্মের হয়েও কেন গণেশপূজা করেন অভিনেতা সালমান? এবার সেই প্রশ্নে যে কথা বললেন সালমানের বাবা চিত্রনাট্যকার-অভিনেতা সেলিম খান। জানালেন খান পরিবারে গণেশচতুর্থী পালনের আসল কারণ।

সালমানের বাড়ির সদর দরজা দিয়ে ঢুকতেই রয়েছে একটি গণেশমূর্তি। গত ১৫ বছর ধরে সেই মূর্তি রয়েছে তাদের বাড়িতে। হিন্দু পরিবারের মেয়ে সুশীলা চরককে বিয়ে করেছিলেন সেলিম খান। বিয়ের পর সুশীলার নাম হয় সালমা খান। তারপরেই কি গণেশপূজার চল তাদের বাড়িতে? সেলিম খান বলেন, তার বিয়ের অনেক আগে থেকেই গণেশপূজা করেন তারা।

সেলিমের বাবার আমল থেকেই এ চল চলে আসছে। ইন্দরের একটি হিন্দু এলাকায় তারা থাকতেন। সেখানে হিন্দু-মুসলিম বলে আলাদা করে কিছুই ছিল না। সম্প্রীতির সঙ্গে সবাই থাকতেন। পরিবারগুলোর মধ্যে খাবারও দেওয়া-নেওয়া হতো।

সেলিম খান বলেন, হিন্দু-মুসলিমের কোনো ব্যাপারই ছিল না। আমরা সবাই বন্ধু ছিলাম। আমি বরাবরই হিন্দুদের মধ্যে বড় হয়েছি। তাই বিয়ের পরেই গণেশপূজা করছি আমি, বিষয়টি এমন নয়।

তিনি বলেন, ভিনধর্মে বিয়ে নিয়েও আমার পরিবারের তরফ থেকে কোনো সমস্যা ছিল না। আমার স্ত্রীর পরিবারেরও আপত্তি ছিল না। ওর পরিবারের দূরের এক আত্মীয় সামান্য আপত্তি তুলেছিলেন আমার ধর্ম নিয়ে।

সেলিম খান বলেন, ছোটবেলায় সব বন্ধুও ছিল হিন্দু। স্কুলে মাত্র তিনজন মুসলিম সহপাঠী ছিল। কিন্তু বন্ধুত্ব হয়েছিল হিন্দু সহপাঠীদের সঙ্গেই। হিন্দু আবহে বড় হয়েছেন বলেও সাতপাক ঘুরেই বিয়ে করেছিলেন সেলিম খান। তারপরে নিকাহ করেছিলেন। এই একই মানসিকতা ছেলে সালমানের মধ্যেও রয়েছে বলে জানান এ চিত্রনাট্যকার।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au