এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা
মেলবোর্ন, ৩ জুলাই- ভোক্তাপর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি…
মেলবোর্ন ২ সেপ্টেম্বর- আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসে প্রাণ গেছে অন্তত এক হাজার মানুষের। দেশটির বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট (এসএলএম) জানায়, ভারী বৃষ্টিপাতের পর ৩১ আগস্ট দারফুর অঞ্চলের মারা পার্বত্য এলাকায় এই বিপর্যয় ঘটে।
এসএলএমের বিবৃতিতে বলা হয়, ভূমিধসে মারা মাউন্টেইনসের একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। গ্রামের বাসিন্দাদের মধ্যে বেঁচে আছেন মাত্র একজন। নিহতদের মরদেহ উদ্ধারে জাতিসংঘ ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছে তারা।
দারফুরের এই পাহাড়ি এলাকায় মূলত আশ্রয় নিয়েছিলেন হাজারো মানুষ। উত্তর দারফুরে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে চলমান সংঘাত থেকে বাঁচতে সেখানেই গিয়েছিলেন তারা। কিন্তু দুর্যোগের সঙ্গে যুক্ত হয়েছে খাদ্য ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকট।
দুই বছরের দীর্ঘ গৃহযুদ্ধে সুদানের অর্ধেকেরও বেশি মানুষ বর্তমানে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে, আর লক্ষ লক্ষ মানুষ হয়ে পড়েছে বাস্তুচ্যুত। উত্তর দারফুরের রাজধানী আল-ফাশিরও নিয়মিত হামলার শিকার হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au