তালা ভেঙে আ. লীগ নেতার বাড়ি থেকে স্বর্ণালংকারসহ মালামাল চুরি
মেলবোর্ন, ২ জুলাই- নাটোর শহরের কানাইখালি মহল্লায় আওয়ামী লীগের নাটোর জেলা সভাপতি সিরাজুল ইসলামের দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির একাধিক…
মেলবোর্ন ৩ সেপ্টেম্বর-পাকিস্তানে পৃথক তিনটি সন্ত্রাসী হামলায় সেনাসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে বেলুচিস্তান প্রদেশে একটি রাজনৈতিক র্যালিতে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ গেছে ১৪ জনের। খবর বার্তা সংস্থা এএফপি।
নাম প্রকাশে অনিচ্ছুক বেলুচিস্তানের দুই কর্মকর্তা জানিয়েছেন, কোয়েটার একটি স্টেডিয়ামে বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) সমাবেশে বহু মানুষ জড়ো হয়েছিলেন। সমাবেশ শেষে পার্কিং লটে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১৪ জন নিহত ও বহু মানুষ আহত হন। আহতদের মধ্যে অন্তত ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, দলটির প্রধান আখতার মেঙ্গাল সমাবেশ শেষে বেরিয়ে যাওয়ার পরপরই বিস্ফোরণ ঘটে। তবে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি নিজেকে ‘নিরাপদ’ বলে জানিয়েছেন।
এর কিছুক্ষণ পর বেলুচিস্তানের ইরান সীমান্তবর্তী জেলায় আধাসামরিক বাহিনীর গাড়িবহরে বাড়িতে তৈরি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে ৫ সদস্য নিহত হন। তবে এই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
অন্যদিকে, মঙ্গলবার খাইবার পাখতুনখোয়ার বান্নু এলাকায় আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। সেনা ক্যাম্পে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী গেটে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। পরে আরও ৫ জন হামলাকারী ভেতরে প্রবেশ করলে দীর্ঘ ১২ ঘণ্টা ধরে গোলাগুলি চলে। এতে ৬ সেনা নিহত হন। পাল্টা অভিযানে ৬ হামলাকারীও প্রাণ হারায়।
এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au