সর্বশেষ

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, প্রায় ৪০০ বাংলাদেশি গ্রেপ্তার

  • 4:05 pm - September 03, 2025
  • পঠিত হয়েছে:১০৮ বার
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের সাঁড়াশি অভিযান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ সেপ্টেম্বর- মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের সাঁড়াশি অভিযানে প্রায় ৪০০ বাংলাদেশিসহ মোট ৭৭০ অনিবন্ধিত অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মাত্র দুই ঘণ্টার এই অভিযান চালানো হয়। খবর দিয়েছে দেশটির গণমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস।

প্রতিবেদনে বলা হয়, রাজধানীর বুকিত বিনতাং এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার শত শত অভিবাসী দোকানের ভেতর, টেবিলের নিচে বা ভবনের ছাদে লুকিয়ে পালানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত সবাইকে আটক করে নিরাপত্তা বাহিনী।

ইমিগ্রেশন এনফোর্সমেন্টের পরিচালক বসরি ওসমান জানান, আটককৃতদের মধ্যে ৩৯৬ জন বাংলাদেশি, যাদের মধ্যে দুইজন নারীও আছেন। এছাড়া ২৩৫ জন মিয়ানমার, ৭২ জন নেপাল, ৫৮ জন ভারত ও ১৭ জন ইন্দোনেশিয়ার নাগরিক। বিভিন্ন দেশের আরও ৯ জনকেও আটক করা হয়েছে।

তিনি বলেন, অধিকাংশকেই গ্রেপ্তার করা হয়েছে ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও অবস্থান, বৈধ কাগজপত্র না থাকা এবং অনুমতি ছাড়া কাজ করার মতো অপরাধে। অনেকে তাদের নিজ দেশে দারিদ্র্য ও বেকারত্ব থেকে বাঁচতে মালয়েশিয়ায় এসেছিলেন।

বসরি ওসমান আরও বলেন, “বুকিত বিনতাং দীর্ঘদিন ধরেই অনিবন্ধিত অভিবাসীদের জন্য একটি হটস্পট। নাইটলাইফ এবং শহরের কেন্দ্রস্থলে অবস্থানের কারণে এটি তাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। আমরা তিন সপ্তাহ ধরে পর্যবেক্ষণ চালানোর পর অভিযান পরিচালনা করি।”

সুত্রঃ দ্য স্ট্রেইটস টাইমস

এই শাখার আরও খবর

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au