বাংলাদেশ

আজ রাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, ‘সুপার ব্লাড মুন’ দৃশ্যমান হবে বাংলাদেশ থেকেও

  • 8:03 pm - September 07, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
বিরল এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে দেখা যাবে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ সেপ্টেম্বর- আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাতে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বিরল এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে দেখা যাবে। গ্রহণটি মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে, যা এ বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ।

বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে গ্রহণ শুরু হবে এবং ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, মধ্যরাতের দিকে দৃশ্যমান হবে। এ সময় চাঁদকে বলা হচ্ছে সুপার ব্লাড মুন’। কারণ, সাধারণ সময়ের তুলনায় চাঁদ প্রায় ৭ শতাংশ বড় এবং উজ্জ্বলতায় ১৫ শতাংশ বেশি দেখা যাবে। পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লে এটি গাঢ় লাল রঙের হয়ে উঠবে।

পূর্ণ চন্দ্রগ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে এশিয়ার ভারত ও চীন থেকে। বাংলাদেশ থেকেও আকাশ পরিষ্কার থাকলে স্পষ্টভাবে দেখা যাবে। ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে কেনিয়ার মোম্বাসা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে। এছাড়া অস্ট্রেলিয়ার পশ্চিমাংশ ও আফ্রিকার পূর্বাংশ থেকেও গ্রহণটি পর্যবেক্ষণ করা যাবে।

জ্যোতির্বিজ্ঞানীরা ব্যাখ্যা করেন, সূর্য, পৃথিবী ও চাঁদ কক্ষপথে ঘুরতে ঘুরতে একই সরলরেখায় চলে এলে পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে। তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে যায়, যা চন্দ্রগ্রহণ নামে পরিচিত। তবে পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের বেশির ভাগ আলো প্রতিফলিত বা শোষণ করলেও লাল আলো চাঁদে পৌঁছে যায়। ফলে চাঁদ রক্তাভ হয়ে ওঠে, যা জনপ্রিয়ভাবে ‘ব্লাড মুন’ নামে পরিচিত।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই গ্রহণটি রাতভর দেখা যাবে এবং এ ধরনের ঘটনা আবার দেখা যাবে কয়েক বছর পর। তাই আজকের এই সুযোগ হাতছাড়া না করার পরামর্শ দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

এই শাখার আরও খবর

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au