বাংলাদেশ

সাত দিনেও খোঁজ নেই মাধবী ও তার সন্তানের

  • 2:28 pm - September 08, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার
গৃহবধূ মাধবী রাণী দাস এবং তার সাত বছরের কন্যা হিমাদ্রী রাণী দাস মুন । ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৮ সেপ্টেম্বর- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা মেরাশানি গ্রামের গৃহবধূ মাধবী রাণী দাস (৩২) এবং তার সাত বছরের কন্যা হিমাদ্রী রাণী দাস মুন নিখোঁজ হওয়ার সাত দিন পার হলেও তাদের কোনো সন্ধান মিলছে না।
পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দিন দিন বাড়ছে।

পরিবারের দাবি অনুযায়ী, গত ৯ আগস্ট (শনিবার) সকালে নরসিংদীর মাধবদী থেকে মাধবপুরের উদ্দেশ্যে বাসে রওনা হয়েছিলেন মাধবী ও তার মেয়ে।
তাদের সঙ্গে ছিলেন স্বামী বিভু দত্ত। ঢাকা-সুনামগঞ্জ রুটের একটি যাত্রীবাহী বাসে ওঠেন তারা। সকাল ৯টার দিকে স্বামী বিভুর সঙ্গে শেষবার মোবাইল ফোনে কথা হয় মাধবীর। সেই কলের পর থেকে আর যোগাযোগ সম্ভব হয়নি। এরপর থেকেই মাধবী ও হিমাদ্রীকে আর খুঁজে পাওয়া যায়নি।

দিনভর খোঁজাখুঁজির পরও স্ত্রী ও সন্তান ফিরে না আসায় বিভু দত্ত পরদিন মাধবদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তিনি বলেন, “আমার স্ত্রী কখনো কারও সঙ্গে ঝগড়া করতেন না, কারও সঙ্গে কোনো শত্রুতাও ছিল না। আমি শুধু চাই ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক। প্রতিটি মুহূর্ত দুশ্চিন্তায় কাটছে।”

এদিকে মাধবীর পরিবার ও স্থানীয়রা আশঙ্কা করছেন, কোনো অপরাধীচক্র হয়তো মাধবী ও তার শিশুকে অপহরণ করেছে। ফলে গ্রামজুড়ে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নরসিংদীর মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত চলছে। সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। নিখোঁজ মা ও শিশুকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।”

এলাকাবাসী জানান, মা–মেয়ের নিখোঁজ হওয়া শুধু পরিবারকেই নয়, পুরো গ্রামকে অস্থির করে তুলেছে। সবাই অপেক্ষায় আছেন—কবে মাধবী ও ছোট্ট হিমাদ্রীকে ফিরে পাওয়া যাবে।

 

এই শাখার আরও খবর

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au