বিনোদন

ভালুকের আক্রমণে গুরুতর আহত পাকিস্তানের জনপ্রিয় গায়িকা

  • 6:04 pm - September 13, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার

মেলবোর্ন, ১৩ সেপ্টেম্বর- পাকিস্তানের জনপ্রিয় গায়িকা ও গীতিকার কুররাতুল আইন বালুচ সম্প্রতি একটি বাদামি ভালুকের আক্রমণে গুরুতর আহত হয়েছেন। তবে তাঁর টিম নিশ্চিত করেছে, তিনি এখন শঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।কুররাতুল বালুচ জনপ্রিয় গান ‘থাগিয়ান’, ‘জোগান জোগান এবং ‘বালিয়ে’র জন্য পরিচিত।

বিবৃতিতে জানানো হয়েছে, এই গায়িকা বন্যাদুর্গতদের ত্রাণ কার্যক্রমে অংশ নিতে বালটিস্তানের প্রত্যন্ত গ্রামগুলোতে গিয়েছিলেন। গত ৪ সেপ্টেম্বর রাতে তাঁবুতে ঘুমানোর সময় একটি বাদামি ভালুকের আক্রমণে আহত হলে দ্রুত তাঁকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা কুররাতুল আইনের জন্য সবার ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞ। কুররাতুল আইন গত কয়েক দিন ধরে স্কার্দুতে ছিলেন, যেখানে তিনি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বালটিস্তানের প্রত্যন্ত গ্রামগুলোতে ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছিলেন। তিনি কম্প্রিহেনসিভ ডিজাস্টার রেসপন্স সার্ভিসেসের (সিডিআরএস) সঙ্গে কাজ করছিলেন।’

টিম নিশ্চিত করেছে, ৩৭ বছর বয়সী এই গায়িকার কোনো হাড় ভাঙেনি বা ফ্র্যাকচার হয়নি। তাঁর ক্ষত ধীরে ধীরে সেরে উঠছে।

কুররাতুল আইন বালুচের ‘কিউবি’ টিম এক বিবৃতিতে বলেছে, গত ৪ সেপ্টেম্বর রাতে তিনি তাঁবুতে ঘুমানোর সময় একটি বাদামি ভালুকের আক্রমণের শিকার হন কুররাতুল আইন। সিডিআরএস দল দ্রুত ভালুকটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে সক্ষম হয়। কুররাতুল আইনকে সঙ্গে সঙ্গে নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল। সৌভাগ্যবশত, কোনো ফ্র্যাকচার হয়নি এবং ক্ষত সেরে উঠছে। এ সময় তাঁর বিশ্রাম ও ব্যক্তিগত গোপনীয়তা প্রয়োজন। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত জনসমক্ষে উপস্থিতি স্থগিত করা হয়েছে। সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। তাঁর ১৯ সেপ্টেম্বরের একটি শোও স্থগিত করা হয়েছে।

এর আগে, ইভেন্টের আয়োজকেরা তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্টার শেয়ার করে জানান, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে গায়িকা অনুষ্ঠানে পারফর্ম করতে পারছেন না এবং নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au