বিনোদন

চুরি নিয়ে তথ্য দিলেন সোহা আলি খান

  • 6:21 pm - September 13, 2025
  • পঠিত হয়েছে:৯৪ বার

মেলবোর্ন, ১৩ সেপ্টেম্বর- চলতি বছরের জানুয়ারিতে সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের বাড়িতে ঘটে গিয়েছিল ডাকাতির চেষ্টা। পরিবারকে বাঁচাতে গিয়ে ছুরির আঘাত পেলেও, অল্পের জন্য প্রাণে বাঁচেন সাইফ। এরপর থেকেই বাড়ানো হয়েছে তার বাড়ির নিরাপত্তা। কিন্তু এখানেই শেষ নয়, সম্প্রতি সোহা আলি খান প্রকাশ করলেন চমকপ্রদ তথ্য, তার বাড়িতেও একবার চোর ঢুকে পড়েছিল। সৌভাগ্যবশত স্বামী কুণাল খেমুর দ্রুত পদক্ষেপেই রক্ষা পায় পরিবার।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সোহা এ বিষয়ে বলেন, মুম্বাইয়ে আমাদের বাড়িতে চুরি হয়েছিল। ভাইয়ের (সাইফের) নয়, আমার নিজের বাড়িতে চুরি হয়েছিল। কুণাল চোরটিকে ধরে থানায় দিয়ে এসেছিল। চোরটি আমাদের বেডরুমে ছিল। ভোর ৪টা বাজে, আমরা তখন ঘুমাচ্ছিলাম। হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। তখন কুণালের হাতে ব্যান্ডেজ ছিল, কারণ একটা ছবির শুটিংয়ের সময় তার আঙুলে চোট লেগেছিল।

তিনি আরও বলেন, কুণাল উঠে গিয়ে দেখতে গেল, শোয়ার ঘরের পর্দা সরাতেই দেখে একটা পূর্ণবয়স্ক লোক ঘাপটি মেরে দাঁড়িয়ে রয়েছে সেখানে। কুনাল তখন চোরটিকে লাথি মারে এবং দু’জনেই গিয়ে ব্যালকনিতে পড়ে যায়। আমি তখন পুলিশে ফোন করি। পরে কুণাল ফিরে এসে বলল, ‘আমার মনে হয়, ও মরে গিয়েছে।’ পরে দেখা গেল, সে মরেনি, তবে ব্যাক পেইন হচ্ছিল, কারণ সে ব্যালকনি থেকে নিচে পড়ে গিয়েছিল।

২০০৯ সালে সিনেমার শুটিংয়ের সময় সোহা ও কুনাল প্রথম একে অপরের সঙ্গে পরিচিত হন। পরে তাদের মধ্যে বন্ধুত্ব থেকেই জন্ম নেয় ভালোবাসা। এরপর ২০১৪ সালে বাগদান সারেন এবং ২০১৫ সালের ২৫ জানুয়ারি এক প্রাইভেট অনুষ্ঠানে বিয়ে করেন তারা। এরপর ২০১৭ সালে তাদের ঘর আলো করে জন্ম নেয় তাদের কন্যা ইনায়া নাওমি খেমুর।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au