সর্বশেষ

চার্লি কার্কের মৃত্যু উদ্‌যাপনকারীদের বিচারের দাবি যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্টের

  • 1:43 pm - September 16, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার
হোয়াইট হাউস থেকে ‘দ্য চার্লি কার্ক শো’-এর একটি পর্ব উপস্থাপন করছেন যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ১৬ সেপ্টেম্বর – যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, চার্লি কার্কের মৃত্যু উদ্‌যাপনকারীদের বিচারের আওতায় আনা উচিত। সোমবার স্থানীয় সময় দ্য চার্লি কার্ক শো–এর একটি পর্বে অতিথি উপস্থাপক হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন।

ভ্যান্স বলেন, “তাঁদের প্রকাশ্যে সমালোচনা করুন, আর নিয়োগকর্তাকেও জানান। সভ্য আচরণের প্রতি আমাদের আস্থা আছে। কিন্তু আমরা রাজনৈতিক সহিংসতাকে সমর্থন করি না।”

চার্লি কার্কের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য অপ্রীতিকর পোস্ট ছড়িয়েছে। এর মধ্যে কয়েকজন পাইলট, চিকিৎসক, শিক্ষক ও গোয়েন্দা সংস্থার এক কর্মী ইতোমধ্যে চাকরিচ্যুত বা সাময়িক বরখাস্ত হয়েছেন। সমালোচকেরা বলছেন, এ ধরনের বরখাস্ত বাক্‌স্বাধীনতা ও কর্মীদের সুরক্ষাকে হুমকির মুখে ফেলছে। তবে আইন অনুযায়ী মার্কিন কোম্পানিগুলোর কর্মী ছাঁটাইয়ের ব্যাপারে ব্যাপক স্বাধীনতা রয়েছে।

গত বুধবার ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটির ক্যাম্পাসে এক বিতর্ক অনুষ্ঠান চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান চার্লি কার্ক। গুলি তাঁর ঘাড়ে লেগেছিল। মৃত্যুর আগে প্রতিদিন তিনি নিজেই দ্য চার্লি কার্ক শো উপস্থাপনা করতেন।

ভ্যান্স সোমবারের পডকাস্টে বলেন, “আমেরিকার বামপন্থীরা রাজনৈতিক সহিংসতা সমর্থন ও উদ্‌যাপনের প্রবণতায় বেশি ঝুঁকে আছে। রাজনৈতিক হত্যাকাণ্ড উদ্‌যাপনে কোনো শালীনতা নেই।”

সাম্প্রতিক ইউগভ জরিপেও দেখা গেছে, যুক্তরাষ্ট্রে উদারপন্থীরা রাজনৈতিক প্রতিপক্ষের মৃত্যুকে রক্ষণশীলদের তুলনায় বেশি “স্বাভাবিক” হিসেবে দেখে।

ভ্যান্সের মন্তব্যের পাশাপাশি রিপাবলিকান আইনপ্রণেতারাও একই সুরে কথা বলছেন। ফ্লোরিডার কংগ্রেসম্যান র‍্যান্ডি ফাইন এক্স-এ লিখেছেন, “আমি তাঁদের বরখাস্ত, অর্থায়ন বন্ধ ও লাইসেন্স বাতিলের দাবি জানাব। এ ধরনের মানুষকে সভ্য সমাজ থেকে বিতাড়িত করা উচিত।”

চার্লি কার্ক ছিলেন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল যুব সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসএ–এর প্রতিষ্ঠাতা। মাত্র ১৮ বছর বয়সে ২০১২ সালে এ সংগঠন গড়ে তোলেন তিনি। পরে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হন।

এদিকে কার্ককে হত্যার অভিযোগে ২২ বছর বয়সী টাইলার রবিনসনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। তাঁর বাবা ও এক বন্ধুর সহায়তায় গত বৃহস্পতিবার রাতে রবিনসনকে হেফাজতে নেওয়া হয়।

সূত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au