লিড নিউজ

তিস্তা প্রকল্পে আগ্রহী চীন, কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে বেইজিং

  • 1:51 pm - September 16, 2025
  • পঠিত হয়েছে:৭৫ বার
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৬ সেপ্টেম্বর- তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে চীন। এ লক্ষ্যে দেশটি শিগগিরই বাংলাদেশে একটি কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাবে। সোমবার সকালে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান। প্রায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জানা গেছে, বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের কাছে প্রায় ৫৫ কোটি ডলার ঋণ চেয়েছে। চীন এ প্রস্তাবকে ইতিবাচকভাবে বিবেচনা করছে। বৈঠকে উভয় পক্ষ সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বেইজিং সফরের সময় নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়ন নিয়েও আলোচনা করেছে।

এ ছাড়া চীনের সহায়তায় বাংলাদেশে নতুন হাসপাতাল নির্মাণের বিষয়টিও বৈঠকের আলোচনায় উঠে আসে।

তিস্তা নদীকে ঘিরে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে কৃষি, সেচ, মৎস্য ও পরিবেশ উন্নয়নকে এগিয়ে নিতে চাইছে বাংলাদেশ সরকার। চীনের আগ্রহ ও কারিগরি সহায়তা প্রকল্পটির বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

 

এই শাখার আরও খবর

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au