লিড নিউজ

গাজা সিটিতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা

  • 7:08 pm - September 16, 2025
  • পঠিত হয়েছে:৪৬ বার
নতুন আক্রমণের অংশ হিসেবে আইডিএফ গাজা শহরে স্থল বাহিনী পাঠিয়েছে। ছবিঃ আইডিএফ/এক্স
মেলবোর্ন, ১৬ সেপ্টেম্বর- ইসরায়েলি সেনারা গাজা সিটিতে প্রবেশ করে হামাসের ঘাঁটি ধ্বংস ও এলাকা দখলের জন্য পূর্ণাঙ্গ স্থল অভিযান শুরু করেছে বলে অ্যাক্সিওস ও সিএনএনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র স্থানীয় সময় সোমবার রাতে জানায়, গাজা সিটিতে তাদের বিস্তৃত সামরিক অভিযান শুরু হয়েছে। এ সময় গাজার বাসিন্দাদের দক্ষিণে সরে যেতে সতর্ক করা হয়। আইডিএফের আরবি ভাষার মুখপাত্র আভিখাই আদ্রে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “গাজার নাগরিকরা, আইডিএফ গাজা সিটিতে হামাসের অবকাঠামো ধ্বংস করা শুরু করেছে।”
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও আদালতে সাক্ষ্য দেওয়ার সময় এ অভিযানের বিষয়টি নিশ্চিত করে এটিকে “গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ” বলে উল্লেখ করেন।
এর আগে এক মাস ধরে গাজার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য বারবার সতর্ক করেছিল ইসরায়েল। তবে দক্ষিণ গাজায় অতিরিক্ত ভিড় ও পরিবহনের উচ্চমূল্যের কারণে অনেকে সরে যেতে পারেননি।
গত কয়েকদিন ধরে গাজায় টানা বিমান হামলা চালানোর পর এই স্থল অভিযান শুরু হলো। মঙ্গলবার গাজা সিটির বিভিন্ন এলাকায় ভয়াবহ বিমান হামলার খবর দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, “গাজা জ্বলছে।”
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল থেকে কাতার যাওয়ার পথে সাংবাদিকদের বলেন, “আমাদের হাতে খুব অল্প সময় আছে। মাস নয়, হয়তো দিন বা কয়েক সপ্তাহ। তাই এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।”
শিফা হাসপাতালের তথ্য অনুযায়ী, সোমবার রাতের বিমান হামলায় অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। হাসপাতালের পরিচালক ডা. রামি মেহান্না জানিয়েছেন, গত ছয় ঘণ্টায় সেখানে ৯০ জনের বেশি আহতকে আনা হয়েছে। উদ্ধারকর্মীরা বলছেন, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রসঙ্গত, গত সপ্তাহে ইসরায়েল কাতারে অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় সামরিক তৎপরতা আরও বিস্তৃত করে ইসরায়েল। গত মাসেই প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছিলেন, গাজা সিটিকে নিয়ন্ত্রণে নিতে বড় ধরনের সামরিক অভিযান শিগগিরই শুরু হবে।
গত ৯ সেপ্টেম্বর আইডিএফের সর্বশেষ সরিয়ে নেওয়ার নির্দেশনার পর গাজার মাত্র ১০ শতাংশের কিছু বেশি এলাকা এ ধরনের নির্দেশনার বাইরে ছিল। এখন পূর্ণাঙ্গ দখল অভিযান শুরু হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
সুত্রঃ সিএনএন

এই শাখার আরও খবর

তাইওয়ান ইস্যুতে সর্বোচ্চ সতর্কতার আহ্বান চীনের

মেলবোর্ন,২ জুলাই- তাইওয়ান ইস্যুতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে চীন। বেইজিং বলেছে, তাইওয়ানকে ঘিরে যেকোনো ভুল পদক্ষেপ দুই দেশের সম্পর্কের পাশাপাশি…

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর জীবিত উদ্ধার ৩ বছরের শিশু

মেলবোর্ন,২ জুলাই- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে তিন বছর বয়সী এক শিশুকে। দীর্ঘ সময় পর এই অলৌকিক উদ্ধার…

ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধার, যাচ্ছিল কোথায়

মেলবোর্ন,২ জুলাই- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার একদিন পর…

কাগজের বদলে ডিজিটাল ট্রেড ডকুমেন্ট, শুরু হলো নতুন যুগ

মেলবোর্ন,২ জুলাই- দেশের বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত ও দক্ষ করতে এলসি (লেটার অব ক্রেডিট) এবং আমদানি-রপ্তানি সংক্রান্ত কাগজপত্র ডিজিটালভাবে পরিচালনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।…

মেক্সিকোয় বিশ্বকাপ খেলার জয় উদযাপনের সময় তিনজনের মৃত্যু

মেলবোর্ন,২ জুলাই-  বিশ্বকাপের নকআউট পর্বে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে রাজধানী মেক্সিকো সিটিতে শ্বাসরোধে তিনজনের মৃত্যু হয়েছে। বিপুলসংখ্যক সমর্থকের ভিড়ে দম বন্ধ হয়ে…

ইউক্রেন যুদ্ধের গোপন নথি ফাঁস, মিলল চাঞ্চল্যকর তথ্য

মেলবোর্ন,২ জুলাই- ইউক্রেন যুদ্ধকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ফাঁস হওয়া একাধিক গোপন সামরিক নথি। বার্তাসংস্থার হাতে আসা নথি এবং দুই ইউরোপীয় কর্মকর্তার তথ্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au