সর্বশেষ

বৈরি আবাহওয়ার কারণে স্থগিত এনসিএল

  • 8:31 pm - September 16, 2025
  • পঠিত হয়েছে:৬০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ সেপ্টেম্বর-প্রথম আসরের সাফল্যের পর এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর নিয়ে উচ্ছ্বাস ছিল বেশি। বিশেষ করে রাজশাহী ও বগুড়ায় এই টুর্নামেন্টের ম্যাচ রাখায় সেখানেও দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। কিন্তু সব আনন্দে পানি ঢেলে দিয়েছে বৃষ্টি। আর শেষ পর্যন্ত এই বৃষ্টির জন্য অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর।

গত ১৪ সেপ্টেম্বর এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের উদ্বোধন হয়। সেদিন রাজশাহীতে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা দেখা দেয়। শেষ পর্যন্ত ৫ ওভার করে ম্যাচ অনুষ্ঠিত হয়।

একইদিনে বৃষ্টির কারণে বগুড়ার ম্যাচটি পরিত্যক্ত হয়। আবহাওয়া পূর্বাভাসে পরবর্তী দুই দিন বৃষ্টির শঙ্কা থাকায় বগুড়ার ম্যাচগুলো রাজশাহীতে স্থানান্তরিত করা হয়। তবে তাতেও লাভ হয়নি।

বৃষ্টিতে রাজশাহী স্টেডিয়ামে সরিয়ে নেওয়া ম্যাচগুলোও পরিত্যক্ত হতে থাকে। টানা ৩ দিন বৃষ্টির কারণে ছয় ম্যাচের মাত্র একটি মাঠে গড়ায়, বাকি পাঁচটি হয় পরিত্যক্ত।

আবহাওয়ার যে অবস্থা তাতে বৃষ্টি কবে পুরোপুরি ঠিক হবে তা নিয়ে নিশ্চিন্ত হতে পারেনি টুর্নামেন্ট কমিটি। আর তাই শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এনসিএল স্থগিত করা হয়েছে।

এই শাখার আরও খবর

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au