বিনোদন

ঢাকায় গাইবেন পাকিস্তানি গায়ক তালহা আনজুম ও তালহা ইউনুস

  • 4:09 am - September 17, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার

মেলবোর্ন, ১৭ সেপ্টেম্বর- বাংলাদেশে আসছেন পাকিস্তানি তরুণ গায়ক তালহা আনজুম ও তালহা ইউনুস। অক্টোবরের তৃতীয় সপ্তাহে একটি কনসার্টে অংশ নিতে ঢাকায় আসছেন এই দুই হিপহপ গায়ক। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান রিশকা কানেক্ট ও ঢাকা ব্রডকাস্ট।

আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা না হলেও আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ অক্টোবর রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হবে। রিশকা কানেক্টের প্রধান নির্বাহী তৌসিফ ইসলাম প্রথম আলোকে বলেন, ‘তালহা আনজুম ও তালহা ইউনুস ঢাকায় পারফর্ম করতে আসছেন। তাঁদের সঙ্গে পাকিস্তানি আরেক তরুণ গায়ক হাসান রহিমেরও আসার সম্ভাবনা আছে। তাঁর সঙ্গে আমাদের কথা এগিয়েছে। দেশের আরও কয়েকজন শিল্পী ও ব্যান্ড এতে অংশ নেবে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে সবকিছু জানাব আমরা।’

পাকিস্তানি তরুণ গায়ক তালহা ইউনুস ও তালহা আনজুমছবি: তালহা আনজুমের ফেসবুক

তালহা আনজুম ও তালহা ইউনুসকে অনেকেই আপন ভাই ভাবেন। ভাই না হলেও শৈশব থেকেই তাঁদের বন্ধুত্ব। স্কুলজীবনে দুজন মিলে ‘ইয়াং স্টানার্স’ নামে ডুয়ো ব্যান্ড গঠন করেন। পাকিস্তানের সংগীত অঙ্গনে উর্দু র‍্যাপের প্রচলন ঘটান তাঁরা। প্রথম জনপ্রিয়তা আসে ২০১৩ সালে তাঁদের গান ‘বার্গার-এ-করাচি’ দিয়ে। এরপর ‘ম্যালা মজনু’, ও ‘লাম সাই চৌরা’সহ কয়েকটি গান শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পায়। ২০২১ সালে পাকিস্তান সুপার লিগের থিম সংয়ে কণ্ঠ দেন দুজন। একই বছর পাকিস্তান ডে প্যারেডের লাইভ শোতেও একসঙ্গে পারফর্ম করেন তাঁরা।

এরপর দুজনেই একক ক্যারিয়ারের দিকে মনোনিবেশ করেন। ২০২৩ সালে তালহা আনজুম তাঁর প্রথম একক অ্যালবাম ‘ওপেন লেটার’ প্রকাশ করেন, যা তাঁকে ২৩তম লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসে দুটি মনোনয়ন এনে দেয়। এর পরের বছর তিনি দ্বিতীয় একক অ্যালবাম ‘মাই টেরিবল মাইন্ড’ প্রকাশ করেন।
তালহা আনজুম ২০২৪ সালে স্পটিফাইয়ে পাকিস্তানে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া স্থানীয় শিল্পীর তালিকার শীর্ষে উঠে আসেন। যেখানে তিনি আতিফ আসলাম থেকে রাহাত ফতেহ আলী খানদের পেছনে ফেলেন। এ তালিকায় ৫ নম্বরে ছিলেন তালহা ইউনুস।
চলতি বছর পাকিস্তান সুপার লিগের থিম সংয়েও আলী জাফরসহ অন্য শিল্পীদের সঙ্গে কণ্ঠ দেন তালহা আনজুম।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au