বিনোদন

প্রথমবার এআই ট্রেন্ডে গা ভাসালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট

  • 6:07 pm - September 17, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার

মেলবোর্ন ১৭ সেপ্টেম্বর- ডিজিটাল যুগে এ মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় এআই। আর এ ট্রেন্ডটি ব্যবহারকারীদের সুযোগ দিচ্ছে তাদের শৈশবের সঙ্গে বর্তমানের একটি ছবি তৈরি করার। এই বিশেষ মুহূর্তটি তৈরি করতে প্রয়োজন শুধু দুটি ছবি— একটি শৈশবের, অন্যটি বর্তমানের। দুটি ছবিকে একত্রিত করে এআই টুলটি তৈরি করে এমন এক দৃশ্য, যা মুহূর্তেই ছুঁয়ে যায় মানুষের মন।

এবার সেই এআই ট্রেন্ডেই গা ভাসালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি গুগল জেমিনির নতুন এআই ট্রেন্ডে গা ভাসিয়ে তার শৈশবের একটি আবেগঘন মুহূর্তের ছবি সবার সামনে তুলে ধরেন অভিনেত্রী।

এই প্রথমবার এআই ট্রেন্ডে যুক্ত হলেন তিনি। তার একটি ফ্যান পেজ থেকে ছবিটি প্রথমে শেয়ার করা হয়। যেখানে দেখা যায়, বর্তমানের আলিয়া তার শৈশবের আলিয়াকে পরম মমতায় জড়িয়ে ধরে আছেন। ছবির ক্যাপশনে লেখা ছিল— আমার ছোটবেলার আলিয়া এখনকার আমিকে নিয়ে ভীষণ গর্বিত হতো।

সেই ছবিটি এতটাই আবেগঘন ছিল যে আলিয়া ভাট নিজেও সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নেন। সেখানে অভিনেত্রী লিখেছেন—কখনো কখনো আমাদের শুধু আট বছরের ভেতরের শিশুটিকে জড়িয়ে ধরা দরকার।

বিখ্যাত সংগীতশিল্পী টেইলর সুইফটের জনপ্রিয় ‘দ্য ওয়ে আই লাভড ইউ’ গান ব্যাকগ্রাউন্ডে দিয়ে ছবিটি পোস্ট করেছেন তিনি। এই সংযোজন তার অনুসারীর মধ্যে আরও বেশি নস্টালজিয়া তৈরি করেছে।

উল্লেখ্য, গুগল জেমিনির এই ট্রেন্ডের রয়েছে একটি বিশেষ এআই ইমেজ জেনারেশন টুল, যার নাম হচ্ছে ন্যানো ব্যানানা। সেই টুলটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই অতীতের সঙ্গে বর্তমানের এমন চমৎকার মেলবন্ধন ঘটাতে সক্ষম হয়।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au