দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা
ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…
মেলবোর্ন, ১৭ সেপ্টেম্বর- প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। বিষয়টি এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন তিনি নিজেই।
হানিয়া আমির বলেন, হাই বাংলাদেশ, আমি হানিয়া। সানসিল্কের সঙ্গে ঢাকায় আসছি। অনেক মজা হবে, সঙ্গে থাকছে ছোট্ট একটা সারপ্রাইজ।
শুধু পাকিস্তানে নয় বাংলাদেশ ও ভারতেও তুমুল জনপ্রিয় হানিয়া আমির। অভিনয় থেকে স্টাইল, সবখানেই তাকে নিয়ে অনুরাগীদের উন্মাদনা দেখা যায়।
‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে ২০১৬ সালে বড় পর্দায় অভিষেক ঘটে হানিয়ার। এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’–এর মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন এ অভিনেত্রী।
‘সরদারজি ৩’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে পাকিস্তানি অভিনেত্রীর। ছবিটি পাকিস্তানেও বেশ সাফল্য পেয়েছেন। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়—সব ধরনের চরিত্রেই প্রশংসা কুড়িয়েছেন হানিয়া। অভিনয়ের পাশাপাশি গানও গেয়ে থাকে হানিয়া।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au