বিনোদন

‘মা বন্দে’-তে নরেন্দ্র মোদির চরিত্রে মালয়ালাম অভিনেতা উন্নি মুকুন্দন

  • 7:18 pm - September 17, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার

মেলবোর্ন, ১৭ সেপ্টেম্বর- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে বড় ঘোষণা করল প্রযোজনা সংস্থা সিলভার কাস্ট ক্রিয়েশনস। প্রকাশ করল নরেন্দ্র মোদির বায়োপিকের নাম।এবার প্রধানমন্ত্রীর বায়োপিকের নাম দেওয়া হয়েছে ‘মা বন্দে’। এতে নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয় করবেন মালয়ালাম অভিনেতা উন্নি মুকুন্দন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ছবিটি নির্মাণ হতে যাচ্ছে সত্য ঘটনা অবলম্বনে। এতে দেখা যাবে নরেন্দ্র মোদির শৈশব থেকে শুরু করে দেশের শীর্ষ নেতা হয়ে ওঠার যাত্রাপথ। একইসঙ্গে থাকবে তার মা হীরাবেন মোদির সঙ্গে অটুট সম্পর্কের কাহিনি, যিনি ছেলের প্রতিটি পদক্ষেপে শক্তি হয়ে পাশে থেকেছেন।

চলচ্চিত্রটি প্যান-ইন্ডিয়া পরিসরে নির্মিত হবে এবং একাধিক ভাষায় মুক্তি পাবে, যার মধ্যে ইংরেজিও রয়েছে।

‘মা বন্দে’ পরিচালনা করছেন ক্রান্তি কুমার সি এইচ। সিনেমাটোগ্রাফিতে থাকছেন বাহুবলি ও ঈগা-খ্যাত কে কে সেন্টিল কুমার। সঙ্গীতে রবি বসরুর সম্পাদনায় শ্রীকর প্রসাদ। প্রোডাকশন ডিজাইনের দায়িত্বে সাবু সিরিল এবং অ্যাকশন কোরিওগ্রাফি সামলাবেন কিং সলোমন।

এর আগে ২০১৯ সালের ‘পিএম নরেন্দ্র মোদি’ সিনেমা নির্মত হয়, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন বিবেক ওবেরয়।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au