বিনোদন

সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল কে-পপ তারকাকে মানহানির জন্য জরিমানা

  • 7:48 pm - September 20, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
প্লেভ ব্যান্ডের পারফরমেন্সের একটি দৃশ্য। ছবি: স্ক্রিনশট

মেলবোর্ন, ২০ সেপ্টেম্বর- দক্ষিণ কোরিয়ার একটি আদালত একটি ভার্চুয়াল কে-পপ বয়ব্যান্ডের সদস্যদের মানহানি করার জন্য এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকে ৩৬০ মার্কিন ডলার (৫ লাখ ওয়ান) জরিমানা করেছেন।

‘প্লেভ’ (Plave) নামক এই কে-পপ গ্রুপটির পাঁচ সদস্যই ভার্চুয়াল চরিত্র। মোশন-ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে আসল, অজ্ঞাতনামা পারফরমারদের কণ্ঠ ও অ্যানিমেশন ব্যবহার করে এসব চরিত্র নির্মাণ করা হয়েছে।

গত বছর, প্লেভের এজেন্সি অনলাইন প্ল্যাটফর্মে তাদের গ্রুপ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার জন্য একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর বিরুদ্ধে দেওয়ানি মামলা করে। চলতি বছরের মে মাসে আদালত এই রায় দেয়। চলতি মাসে আদালতের ওয়েবসাইটে সেই রায় প্রকাশ করা হয়েছে। এটি ভার্চুয়াল কে-পপ আইডলদের নিয়ে প্রথম দিকের একটি মামলা। দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতে এই ধরনের ব্যান্ড ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।

২০২৩ সালে আত্মপ্রকাশ করা প্লেভ কে-পপের সবচেয়ে সফল ভার্চুয়াল তারকাদের মধ্যে অন্যতম। তাদের ইউটিউব চ্যানেলে এক মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। তারা নিয়মিতভাবে মিউজিক ভিডিও ও ব্লগ পোস্ট করে। তাদের দেশের সবচেয়ে বড় মিউজিক অ্যাওয়ার্ডগুলোতেও নিয়মিত উপস্থিত থাকতে দেখা যায়।

২০২৪ সালের জুলাই মাসে, অভিযুক্ত ব্যক্তি প্লেভকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্যসহ একাধিক পোস্ট করেন। কোরিয়া টাইমসের প্রতিবেদন অনুসারে, এর মধ্যে এমন মন্তব্যও ছিল—অবতারগুলোর পেছনের মানুষেরা ‘আসলে কুৎসিত হতে পারে’ এবং তাদের মধ্যে ‘সাধারণ কোরীয় পুরুষের ভাইব’ রয়েছে।

অভিযুক্ত ব্যক্তি দাবি করেন, তাঁর মন্তব্যগুলো কাল্পনিক চরিত্রদের উদ্দেশ করে বলা, আসল মানুষগুলো তাঁর লক্ষ্য নন। কিন্তু আদালত এই যুক্তি প্রত্যাখ্যান করে বলেন, যদি একটি অবতার ব্যাপকভাবে কোনো বাস্তব ব্যক্তিকে প্রতিনিধিত্ব করে বলে স্বীকৃত হয়, তাহলে সেই অবতারের ওপর আক্রমণও আসল ব্যক্তির ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে।

প্লেভের এজেন্সি ভ্লাস্ট প্রতি পারফরমারের জন্য ৬৫ লাখ ওয়ান ক্ষতিপূরণ চেয়েছিল। তাদের মতে, মন্তব্যগুলো শিল্পীদের মানসিক যন্ত্রণার কারণ হয়েছিল। তবে আদালত তাঁদের সেই দাবির একটি অংশই কেবল মঞ্জুর করেছে, জনপ্রতি ১ লাখ ওয়ান ক্ষতিপূরণের আদেশ দিয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আদালত আপত্তিকর মন্তব্য এবং ঘটনার পরিস্থিতি বিবেচনা করে এই পরিমাণ জরিমানা নির্ধারণ করেছে।

ভ্লাস্ট এই আদেশের বিরুদ্ধে আপিল করেছে। তারা বলেছে, এই মামলাটি ভার্চুয়াল অবতারদের মানহানির ঘটনায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au