সর্বশেষ

জুবিনের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে আসাম পুলিশ

  • 4:01 am - September 21, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ সেপ্টেম্বর– ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গ মারা গেছেন। তিনি সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় গুরুতর আহত হন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

জুবিনের মৃত্যুর কারণ স্পষ্ট নয়, এ নিয়ে আসাম সরকার তদন্ত শুরু করেছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার নয়াদিল্লিতে তাঁর দেহ পৌঁছানোর কথা।

সিঙ্গাপুরে যেখানে জুবিন অনুষ্ঠান করতে গিয়েছিলেন সেই অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। আসাম সরকারের পক্ষ থেকে গায়কের মৃত্যুর তদন্তভার নেওয়া হয়েছে। এছাড়া আয়োজক শ্যামকানু মহন্ত ও জুবিনকে সহায়তাকারী সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে।

আসাম সরকারের পক্ষ থেকে বলা হয়, জুবিন গার্গের মৃত্যুর তদন্তে শ্যামকানু ও সিদ্ধার্থকে জিজ্ঞাসাবাদ করবে আসাম পুলিশ। এ ছাড়াও শেষ মুহূর্তে যারা গায়কের সঙ্গে ছিলেন তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

শনিবার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক এফআইআর একত্র করে সিআইডির হাতে তদন্তের দায়িত্ব দিতে রাজ্য পুলিশের ডিজি হারমিত সিংকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি সিঙ্গাপুরে ভারতের হাই কমিশনার সাইমন ওয়ং-এর সঙ্গেও কথা বলেছেন।

প্রসঙ্গত, ১৯৭২ সালের ১৮ নভেম্বর মেঘালয়ের তুরায় জন্মগ্রহণ করেন জুবিন। শৈশব থেকেই সংগীতমুখর পরিবেশে বড় হন তিনি। কেবল আঞ্চলিক গায়ক নন, জুবিন গর্গ সংগীতের ভুবনে নিজেকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। আসমিয়া, বাংলা, হিন্দি, নেপালি, তামিল, তেলেগু, মালায়ালাম, মারাঠি, ওড়িয়া, ইংরেজি ছাড়াও কার্বি, মিসিং, তিওয়ার মতো আদিবাসী ভাষাসহ ৪০টিরও বেশি ভাষা ও উপভাষায় গান গেয়েছেন তিনি।

শুধু কণ্ঠ নয়, বাদ্যযন্ত্র বাজানোতেও ছিল তার দারুণ দক্ষতা। তবলা, গিটার, ড্রাম, হারমোনিয়াম, দোতারা, ঢোল, ম্যান্ডোলিনসহ অন্তত ১২ ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারতেন তিনি। বহুমুখী প্রতিভার কারণে জুবিন আসামের সর্বাধিক সম্মানিত ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পীদের একজন হয়ে উঠেছিলেন।

দীর্ঘ ক্যারিয়ারে ‘পিয়া রে’, ‘আয়না মন ভাঙা আয়না’, ‘চোখের জলে ভাসিয়ে দিলাম’, ‘মন মানে না’, বলিউডের ‘ইয়া আলি’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

জুবিন গর্গের মৃত্যুতে ভারতের সাংস্কৃতিক জগতে শোকের ছায়া নেমেছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বলিউড ও সংগীত জগতের বহু তারকা শোক প্রকাশ করেছেন।

সূত্র: আনন্দবাজার ও হিন্দুস্থান টাইমস।

এই শাখার আরও খবর

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au