সর্বশেষ

প্রাণহানির তদন্ত চান নেপালের পদত্যাগী প্রধানমন্ত্রী অলি

  • 1:45 pm - September 21, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার
কে পি শর্মা অলি। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২১ সেপ্টেম্বর- নেপালের পদত্যাগী প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি তরুণদের বিক্ষোভে ব্যাপক প্রাণহানির ঘটনার তদন্ত দাবি করেছেন। তিনি বলেছেন, তাঁর সরকার কখনোই বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেয়নি। এ ঘটনার জন্য তিনি ‘অনুপ্রবেশকারীদের’ দায়ী করেছেন।

১৯ সেপ্টেম্বর সংবিধান দিবসে ফেসবুকে নেপালি ভাষায় দেওয়া এক পোস্টে অলি এ মন্তব্য করেন। জেন-জিদের টানা দুই দিনের বিক্ষোভের মুখে গত ৯ সেপ্টেম্বর ৭৩ বছর বয়সী অলি পদত্যাগ করেছিলেন। পদত্যাগের পর এটিই ছিল তাঁর দেওয়া প্রথম প্রকাশ্য বিবৃতি।

৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে এর সঙ্গে দুর্নীতি ও দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের ক্ষোভও যুক্ত হয়।

বিক্ষোভের প্রথম দিনেই আইনশৃঙ্খলা বাহিনীর দমন-পীড়নে অন্তত ১৯ জন নিহত হন।পুরো বিক্ষোভে অন্তত ৭৩ জনের প্রাণহানি ঘটে।

অলি এর আগে সেনাবাহিনীর সুরক্ষায় ছিলেন বলে জানিয়েছেন তাঁর দল সিপিএন-ইউএমএল নেতা অগ্নি খারেল। তিনি জানান, অলি গত বৃহস্পতিবার নিজ বাসায় ফিরেছেন।

তদন্তের দাবি জানিয়ে অলি পরিষ্কার করেছেন, সহিংস বিক্ষোভে প্রাণহানির দায় তাঁর সরকারের ওপর চাপানো উচিত নয়।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

ঠাকুরগাঁওয়ে প্রাইভেট পড়তে বের হয়ে একসঙ্গে নিখোঁজ চার হিন্দু স্কুলছাত্রী

মেলবোর্ন,১ জুলাই- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই বিদ্যালয়ের চার স্কুলছাত্রী একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৩০ জুন) ভোরে প্রাইভেট পড়তে যাওয়ার…

শুভেচ্ছার বার্তা নিয়ে ভারত গেল বাংলাদেশের ১,১০০ কেজি আম

মেলবোর্ন,১ জুলাই- বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্কের অংশ হিসেবে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে শুভেচ্ছা উপহার হিসেবে ১ হাজার ১০০ কেজি আম…

উগ্রবাদী তৎপরতা নিয়ে নতুন উদ্বেগ, নজরদারি কমায় সক্রিয় হওয়ার চেষ্টা নিষিদ্ধ সংগঠনগুলোর

মেলবোর্ন,১ জুলাই- দেশে উগ্রবাদী তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা এবং তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে উগ্রপন্থী সংগঠনগুলোর ওপর…

গদি না, সেবা: রাজনীতি ফেরাতে হবে

মেলবোর্ন,১ জুলাই- দেশ মানে শুধু মাটি না। দেশ মানে মানুষ। আর মানুষের দেশ চালাবে মানুষের প্রতিনিধি। একেই বলে গণতন্ত্র। বাংলাদেশের সংবিধানে বলা আছে, “প্রজাতন্ত্রের সকল…

জুনে সংখ্যালঘুদের ওপর ৭৭ নির্যাতনের ঘটনার দাবি, উদ্বেগ জানাল সনাতনী গবেষণা প্রতিষ্ঠান

মেলবোর্ন,১ জুলাই- ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সনাতনী রিসার্চ অ্যান্ড আইটি লিমিটেড প্রকাশিত ‘স্যামিধ  ফ্যাক্ট শিট অন মাইনরিটি পারসিকিউশন’ শীর্ষক জুন ২০২৬ সালের প্রতিবেদনে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে…

শেখ হাসিনার বক্তব্য প্রকাশে বিধিনিষেধ, আইন মানার নির্দেশ গণমাধ্যমকে

মেলবোর্ন,১ জুলাই- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ, অডিও কিংবা ভিডিও বার্তা দেশের কোনো গণমাধ্যমে প্রচার বা প্রকাশ না করার জন্য নির্দেশনা জারি করেছে অন্তর্বর্তী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au