বিনোদন

ডামি ছাড়া নিজেই শুটিং করতে যেয়ে আহত সালমান খান

  • 9:27 pm - September 21, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার
মেলবোর্ন, ২১ সেপ্টেম্বর- লাদাখের বরফাবৃত এলাকায় কনকনে ঠান্ডায় গেল কয়েক দিন ধরেই নতুন সিনেমার শুটিং করছিলেন সালমান খান। ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার বেশ কিছু কঠিন দৃশ্যে ডামি ছাড়া নিজেই শুটিং করেছেন বলিউড ভাইজান। তেমনই একটি দৃশ্য করতে গিয়ে চোট পেয়েছেন অভিনেতা।

এলাকার তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে ছিল, অক্সিজেনের অভাবও ছিল।এই অবস্থায় শুটিং করতে গিয়েই আহত হন সালমান। তবে চোট নিয়েই শুটিং শেষ করেন বলে জানা গেছে।

লাদাখের শুটিং শেষ হওয়ায়, আগামী কয়েকদিন বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কয়েক দিন বিশ্রাম সেরে ফের শুটিং শুরু করবেন।পরবর্তী শুটিং মুম্বাইতে হবে বলে জানা গেছে। মুম্বাইয়ে সেভাবে লড়াইয়ের দৃশ্য নেই। অপূর্ব লখিয়া পরিচালিত ছবির আবেগপ্রবণ ও পারিবারিক দৃশ্যগুলির শুটিং হবে সেখানে।

ছবির শুটিং শুরু হবার পর তার কিছু ঝলক ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেখে শিউরে উঠেছিলেন সালমানের অনুরাগীরা।

রক্তাক্ত সলমন। তার কপাল ফেটে রক্তের ধারা নেমে আসছে। ক্ষতবিক্ষত হাতে মুগুর। রক্তচক্ষু নিয়ে স্থির তাকিয়ে তিনি। সালমানকে এই রূপে দেখে মুগ্ধ তার অনুরাগীরা।তাদের বক্তব্য, “বড় কিছু ঘটতে চলেছে বলিউডে।” এক অনুরাগী লিখেছেন, “সালমানকে এভাবে দেখে গায়ে কাঁটা দিচ্ছে। সেরার সেরা একেই বলে!” আর এক জন লিখেছেন, “টাইগারের প্রত্যাবর্তন হচ্ছে।”

২০২৬ সালের আগস্ট মাসে ‘ব্যাটল অব গালওয়ান’ মুক্তি পাওয়ার কথা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au