সর্বশেষ

ট্রাম্প প্রশাসনের নতুন নীতি: এইচ-১বি ভিসাধারীদের জন্য সতর্কবার্তা দিল আমাজন-গুগল-মাইক্রোসফট

  • 12:09 am - September 22, 2025
  • পঠিত হয়েছে:৭৪ বার
আমাজন, গুগল এবং মাইক্রোসফট তাদের কর্মীদের কাছে ই-মেইল পাঠিয়েছে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২১ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি প্রযুক্তি কর্মীরা আবারও অনিশ্চয়তার মুখে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন নীতির ফলে এইচ-১বি ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে। শুক্রবার হোয়াইট হাউসের ঘোষণায় জানানো হয়েছে, এখন থেকে প্রতিটি এইচ-১বি ভিসা আবেদনের জন্য নিয়োগকর্তাদের ১ লাখ মার্কিন ডলার ফি দিতে হবে।

এই আকস্মিক সিদ্ধান্তের পর আমাজন, গুগল ও মাইক্রোসফটের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের বিদেশি কর্মীদের কাছে জরুরি বার্তা পাঠিয়েছে। ই-মেইল নোটিশে কোম্পানিগুলো জানিয়েছে—

কর্মীরা বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকবেন।যারা বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে আছেন, তারা দ্রুত দেশে ফিরে আসবেন।স্থানীয় সময় রবিবার রাত ১২টা ১ মিনিটের পর নতুন নিয়ম কার্যকর হবে, তাই এর আগেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে।

বিজনেস ইনসাইডার আমাজন ও মাইক্রোসফটের পাঠানো অভ্যন্তরীণ মেমো প্রকাশ করেছে। গুগলও একই ধরনের নির্দেশনা দিয়েছে বলে জানা গেছে। তবে মাইক্রোসফটের এক মুখপাত্র এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছেন, এই নতুন ১ লাখ ডলারের ফি কেবলমাত্র নতুন আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। বর্তমানে যারা এইচ-১বি ভিসা ব্যবহার করছেন এবং নবায়নের জন্য আবেদন করবেন, তাদের ক্ষেত্রে এ নিয়ম কার্যকর হবে না।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে সবচেয়ে বেশি এইচ-১বি ভিসা পেয়েছে আমাজনের কর্মীরা। এর পরেই রয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), মাইক্রোসফট, মেটা ও অ্যাপল। গুগলের অবস্থান ষষ্ঠ স্থানে।

প্রযুক্তি শিল্প বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের মেধাবী কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বড় ধাক্কা হয়ে আসবে এবং বিদেশি কর্মীদের জন্য আরও অনিশ্চয়তা তৈরি করবে।

সূত্র: টেকক্রাঞ্চ

এই শাখার আরও খবর

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au