সর্বশেষ

সাড়া ফেলেছে আইফোন ১৭: ব্যাপক উৎপাদন বাড়াচ্ছে অ্যাপল

  • 12:20 am - September 22, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার
আইফোন ১৭ চারটি রঙে পাওয়া যাচ্ছে। ছবি: অ্যাপল

মেলবোর্ন, ২১ সেপ্টেম্বর- অ্যাপলের সর্বশেষ প্রজন্মের স্মার্টফোন আইফোন ১৭ বাজারে আসার আগেই সাড়া ফেলেছে। বিপুল প্রি-অর্ডারের কারণে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি বেসিক মডেলের উৎপাদন অন্তত ৩০ শতাংশ বাড়ানোর নির্দেশ দিয়েছে সরবরাহকারীদের। গত শুক্রবার মার্কিন গণমাধ্যম দ্য ইনফরমেশন এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ধারণার চেয়েও বেশি গ্রাহক ৭৯৯ ডলারের আইফোন ১৭ বেস মডেল বেছে নিচ্ছেন। অথচ এত দিন অ্যাপলের মূল আকর্ষণ ছিল প্রিমিয়াম প্রো মডেলগুলো, যেগুলোর দাম শুরু হয় ১,০৯৯ ডলার থেকে। এসব প্রো ডিভাইসে ব্যবহৃত হয় উন্নত প্রসেসর, ক্যামেরা, ডিসপ্লে ও প্রিমিয়াম ম্যাটেরিয়াল।

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান লাক্সশেয়ার, যারা অ্যাপলের প্রধান সংযোজনকারীদের একজন, তাদের প্রতিদিনের উৎপাদন প্রায় ৪০ শতাংশ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে অ্যাপল এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

বিশ্লেষকেরা মনে করছেন, আইফোন ১৭ সিরিজে যুক্ত হওয়া নতুন মডেল ‘আইফোন এয়ার’, যা আগের তুলনায় পাতলা ও হালকা, গ্রাহকদের আকৃষ্ট করেছে।
তাছাড়া, প্রথমবারের মতো বেসিক আইফোন ১৭ মডেলেই যুক্ত হয়েছে কিছু প্রিমিয়াম ফিচার—যেমন উন্নত ক্যামেরা ও স্ক্রিন প্রযুক্তি, যা আগে কেবল প্রো সিরিজেই সীমাবদ্ধ ছিল। ফলে গ্রাহকদের কাছে প্রো ও বেস মডেলের পার্থক্য অনেকটাই কমে এসেছে।

বছরের পর বছর অ্যাপল তাদের গ্রাহকদের উচ্চমূল্যের ডিভাইসের দিকে আকৃষ্ট করতে চাইত। তবে সাম্প্রতিক বছরগুলোয় স্মার্টফোন বিক্রি স্থবির হয়ে পড়েছে, কারণ নতুন সংস্করণগুলোয় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছিল না। এ কারণে গ্রাহকেরা আপগ্রেডে অনীহা দেখাচ্ছিলেন।
এবার অ্যাপল মূল্য সংবেদনশীল বাজারের চাপ মাথায় রেখে কৌশল বদলাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

অর্থনৈতিক বিশ্লেষকেরা সতর্ক করছেন, নিম্নমূল্যের মডেলের বিক্রি বাড়লে অ্যাপলের লাভের মার্জিন কমে যেতে পারে। তবে একই সঙ্গে এটি বৈশ্বিক স্মার্টফোন বাজারে বাজার দখলের লড়াইয়ে সুবিধা এনে দিতে পারে।

 

এই শাখার আরও খবর

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au