বিশ্ব

হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ বন্ধ করলে ইরানে ‘২০ গুণ কঠোর হামলা’: ট্রাম্পের হুঁশিয়ারি

সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে সাত

  • 10:11 pm - March 10, 2026
  • পঠিত হয়েছে:১৯৬ বার
হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ বন্ধ করলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মেলবোর্ন, ১০ মার্চ: হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ বন্ধ করার কোনো চেষ্টা করলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র “২০ গুণ বেশি কঠোর হামলা” চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ সতর্কবার্তা দেন।

তিনি লেখেন, “যদি ইরান হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ বন্ধ করার মতো কোনো পদক্ষেপ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের ওপর এখন পর্যন্ত যা করা হয়েছে তার চেয়ে বিশ গুণ বেশি শক্তি দিয়ে আঘাত হানবে।”

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এমন লক্ষ্যবস্তুতে হামলা চালাবে যা সহজেই ধ্বংস করা সম্ভব এবং যার ফলে ইরানের জন্য রাষ্ট্র হিসেবে পুনর্গঠন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।

তিনি পোস্টে লিখেছেন, “আমরা এমন লক্ষ্যবস্তু ধ্বংস করব যা ইরানের পক্ষে আবার রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে ওঠা প্রায় অসম্ভব করে দেবে। তাদের ওপর নেমে আসবে মৃত্যু, আগুন ও তীব্র প্রতিশোধ।”

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কত দ্রুত শেষ হতে পারে, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিন্ন ভিন্ন বার্তা দিয়েছেন। তিনি একদিকে এটিকে “একটি ছোট অভিযান” বলে উল্লেখ করে বলেছেন, এটি শিগগিরই শেষ হবে। আবার অন্যদিকে বলেছেন, “আমরা অনেক দিক থেকে জিতেছি, কিন্তু এখনও যথেষ্ট জিতিনি।”

তেলের দাম ওঠানামার মধ্যে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি ইরান হরমুজ প্রণালী অবরুদ্ধ রাখে, তবে তাদের ওপর “মৃত্যু, আগুন ও ভয়াবহ প্রতিশোধ” নেমে আসবে। তিনি এনবিসি নিউজকে বলেন, ইরানের তেল দখল করার সম্ভাবনাও তিনি উড়িয়ে দিচ্ছেন না। জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্য থেকে “এক লিটার তেলও” বাইরে যেতে দেওয়া হবে না।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে আরও এক মার্কিন সেনা নিহত হয়েছেন। এর ফলে সংঘাতে নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।

তেলের দাম ওঠানামার মধ্যে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি ইরান হরমুজ প্রণালী অবরুদ্ধ রাখে, তবে তাদের ওপর “মৃত্যু, আগুন ও ভয়াবহ প্রতিশোধ” নেমে আসবে। তিনি এনবিসি নিউজকে বলেন, ইরানের তেল দখল করার সম্ভাবনাও তিনি উড়িয়ে দিচ্ছেন না। জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্য থেকে “এক লিটার তেলও” বাইরে যেতে দেওয়া হবে না।

হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক পথ। মধ্যপ্রাচ্যের বহু দেশের তেল এই পথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছে থাকে। বিশ্লেষকদের মতে, এই প্রণালীতে কোনো ধরনের সামরিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে অঞ্চলে সামরিক তৎপরতা বাড়ছে। newarab.com/news/

সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, একটি মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র ইরানের একটি স্কুলের কাছাকাছি এলাকায় আঘাত হেনেছে বলে বিশেষজ্ঞদের ধারণা। ওই হামলায় ১৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেক শিশু রয়েছে। তবে ট্রাম্প দাবি করেছেন, এ হামলার জন্য ইরান দায়ী। যদিও টমাহক ক্ষেপণাস্ত্র খুব অল্প কয়েকটি দেশ কিনেছে এবং তাদের মধ্যে ইরানের নাম নেই বলে জানা গেছে।

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় এক হাজার দুইশোর বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

এই শাখার আরও খবর

হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে আজ : মার্কিন অর্থমন্ত্রী

মেলবোর্ন,  ৫ আগষ্ট: কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি উন্মুক্ত করার লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী…

অ্যাপ স্টোর থেকে টেলিগ্রাম সরাল অ্যাপল

মেলবোর্ন,  ৫ আগষ্ট: শিশু যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্টবিষয়ক নীতিমালা লঙ্ঘনের অভিযোগে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামকে সাময়িকভাবে অ্যাপল-এর অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট…

যানজটে আটকে সড়কে জন্ম নেওয়া সেই নবজাতক মারা গেছে

মেলবোর্ন,  ৫ আগষ্ট: সাভারের ভয়াবহ যানজটের কারণে সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে সড়কেই জন্ম নেওয়া সেই নবজাতক শেষ পর্যন্ত বাঁচানো গেল না। জন্মের দুই দিন পর…

৫ আগস্টের দুই বছর : কোন পথে বাংলাদেশ?

মেলবোর্ন, ৫ আগস্ট ২০২৬: ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার আজ দুই বছর পূর্ণ হলো। যে আন্দোলনের সূচনা হয়েছিল কোটা…

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে: জয়

মেলবোর্ন,  ৫ আগষ্ট: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সংবাদ সম্মেলন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ…

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

মেলবোর্ন, ৫ আগস্ট: ৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au