বিনোদন

ডিক্যাপ্রিওর নতুন সিনেমা নিয়ে সমালোচকদের প্রশংসা

  • 3:10 am - September 22, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার

মেলবোর্ন ২১ সেপ্টেম্বর- হলিউডের টাইটানিকখ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর বহুল প্রতীক্ষিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। যদিও সেপ্টেম্বরে সীমিত পরিসরে সিনেমাটি মুক্তি পেয়েছে। তবে আগামী ২৬ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে এ সিনেমা।

দীর্ঘ ২০ বছর ধরে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমাটি বানিয়েছেন অস্কারজয়ী নির্মাতা পল টমাস অ্যান্ডারসন। যেখানে সন্দেহপ্রবণ সাবেক বিপ্লবী ববের চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ সিনেমাটি মুক্তির আগে তার ক্যারিয়ার-ভাবনাসহ নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন এ অভিনেতা।

সীমিত পরিসরে মুক্তি পাওয়া এ সিনেমাটি রাজনৈতিক ব্যঙ্গ, ব্ল্যাক কমেডি ও অ্যাকশন মিশ্রণে নির্মিত হয়েছে। এ নিয়ে সমালোচকরা প্রশংসা করেছেন। ব্রিটিশ দৈনিক দি ইনডিপেনডেন্ট বলেছে— ‘এটা মাস্টার পিস।’ দ্য গার্ডিয়ান লিখেছে— ‘এ সিনেমা অসন্তোষ, প্রতিবাদ আর সমাজের বাইরে থাকা একাকী নায়কের গল্প, যা আজকের আমেরিকায় খুব কম দেখা যায়।’

দ্য টেলিগ্রাফ শন পেন ও ডিক্যাপ্রিওর অভিনয়ের প্রশংসা করেছে, ডিক্যাপ্রিওকে তরুণ জ্যাক নিকলসনের সঙ্গে তুলনা করেছে। ছবিটিকে ‘ডিক্যাপ্রিওর ক্যারিয়ারসেরা কাজগুলোর একটি’ বলেছে দ্য টাইমস। একই সঙ্গে দৈনিকটি ভবিষ্যদ্বাণী করেছে— ‘অস্কারের দৌড়ে নিশ্চিতভাবেই থাকবে এ সিনেমা।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au