বিনোদন

অভিমান থেকে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তৌকীর-বিপাশা

  • 3:24 pm - September 22, 2025
  • পঠিত হয়েছে:১৬০ বার

মেলবোর্ন, ২২ সেপ্টেম্বর– শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করে নাম-খ্যাতি অর্জনের পর সিনেমা থেকে শুরু করে নাটক কিংবা সংগীত—সব মাধ্যমের অনেক তারকাশিল্পীই বিদেশে গড়েছেন নিজেদের নতুন ঠিকানা। এই তালিকায় আছে তারকা দম্পতি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াতের নাম। দীর্ঘদিন ধরেই সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন তাঁরা।

যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর শোনা গিয়েছিল, অভিমান থেকে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তৌকীর ও বিপাশা। তবে এ নিয়ে কখনোই কথা বলেননি দুজনের কেউ। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে তৌকীর কথা বললেন সেই প্রসঙ্গে। জানালেন, মূলত সন্তানদের পড়াশোনার কথা চিন্তা করেই যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পরিকল্পনা করেছিলেন তাঁরা। তবে অভিমানের কথাটাও অস্বীকার করেননি অভিনেতা।

তৌকীর আহমেদ বলেন, ‘শিল্পীরা তো অভিমানী। সব শিল্পীই মনে করেন, তাঁর সঠিক মূল্যায়ন হলো না। তবে, আমাদের দেশের বাইরে যাওয়ার মূল কারণ হলো বাচ্চাদের বেটার এডুকেশনের চেষ্টা করা।’

যুক্তরাষ্ট্রে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া প্রথমে চ্যালেঞ্জিং হলেও বিষয়টি জীবনের অভিজ্ঞতা হিসেবে দেখেন তৌকীর আহমেদ। অভিনেতা বলেন, ‘নির্বাসনও কিন্তু একটা অভিজ্ঞতা। হোক সেটা স্বেচ্ছা নির্বাসন। আমার ধারণা, এটা আমার জীবনের বড় একটা অভিজ্ঞতা। বিদেশে না থাকলে আমি হয়তো বুঝতাম না যে নির্বাসনে পাবলো নেরুদা কী ফিল করেছেন। আন্দ্রেই তারকোভস্কি কেন তাঁর গ্রামের জন্য কেঁদেছিলেন। এমনকি ইঙ্গমার বার্গম্যানকে কেন সুইডেন ছেড়ে অন্য জায়গায় চলে আসতে হয়েছিল। নির্বাসন বা স্থানান্তর একটি ইন্টারেস্টিং বিষয়। কেননা স্থানান্তরিত হওয়ার পর আবার শূন্য থেকে শুরু করতে হয়। শূন্য থেকে শুরুর একটা চ্যালেঞ্জ থাকে, একটা ভয় থাকে। আবার এক্সপ্লোরেশনের অসম্ভব সুন্দর একটা আনন্দ থাকে।’

বিদেশে বেশির ভাগ সময় পড়াশোনা ও লেখালেখি করেই কাটে বলে জানান তৌকীর। তিনি বলেন, ‘আমি এখন আর্লি রিটায়ারমেন্টের দিকে আছি। আর্লি রিটায়ারমেন্ট বলতে আমি অ্যাকটিভ প্রফেশন থেকে দূরে আছি, কিন্তু ক্রিয়েটিভ প্রফেশনকে ধরে রেখেছি। সেখানে আমি প্রচুর পড়ার সময় পাই, লেখার সময় পাই, সিনেমা দেখার সুযোগ পাই, বেড়ানোর সময় পাই। যেগুলো আমি আর বিপাশা খুব উপভোগ করি।’

বিদেশে স্থায়ী হলেও সময়-সুযোগ পেলেই দেশে আসেন তৌকীর আহমেদ। চেষ্টা করেন পছন্দমতো কাজের সঙ্গে যুক্ত থাকার। সম্প্রতি তিনি বানিয়েছেন ‘ধূসর প্রজাপ্রতি’ নামের ধারাবাহিক নাটক। গত মাস থেকে বিটিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিকটি। সর্বশেষ ২০২১ সালে তৌকীর আহমেদ পরিচালনা করেছিলেন ‘স্ফুলিঙ্গ’ নামের সিনেমা। মাঝে মঞ্চে তিনি নির্দেশনা দিয়েছেন মঞ্চনাটক ‘তীর্থযাত্রী’। এদিকে সংসারের ব্যস্ততার পাশাপাশি বিপাশার ব্যস্ততা ছবি আঁকা নিয়ে। এ বছরই ‘দ্য আর্ট ডোম’ নামের আন্তর্জাতিক শিল্পগোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছেন বিপাশা।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au