বিনোদন

ফটোশুটেই জোরালো হলো ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন

  • 5:46 pm - September 22, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার

মেলবোর্ন, ২২ সেপ্টেম্বর- সন্তানের মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন এমনটা। সম্প্রতি নায়িকার এক ফটোশুটে সেই জল্পনা যেন আরও জোরালো হলো! নায়িকার বেবিবাম্প যেন এবার নজরেই পড়ল তার ভক্তদের!

চেরি রঙের পোশাকে একটি বিজ্ঞাপনী শুটের সময় ক্যাটরিনার কিছু ছবি ছোড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তার গর্ভাবস্থার এই ছবি নজর কাড়ে নেটিজেনদের। অধিকাংশের দাবি, ক্যাটরিনার বেবিবাম্প দৃশ্যমান, আর এই ফটোশুটটি হতে পারে ক্যাটরিনার মাতৃত্বের ফটোশুট!

এদিকে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অক্টোবরের মাঝামাঝি থেকে মাসের শেষের মধ্যে সন্তানের জন্ম দিতে পারেন ক্যাটরিনা।

চিকিৎসকের দেওয়া সম্ভাব্য তারিখও ওই সময়ের মধ্যেই। যদিও ক্যাটরিনা ও তার স্বামী অভিনেতা ভিকি কৌশল এ বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি। সন্তান জন্মের পর আনুষ্ঠানিকভাবে খবর জানাবেন বলেই পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে।

এর আগে জুলাই মাসে আলিবাগে ছুটি কাটানোর সময় ক্যাটরিনার ঢিলেঢালা পোশাক ও সতর্ক চলাফেরার কিছু ছবি প্রকাশ পায়, যা থেকে গর্ভধারণের জল্পনা শুরু হয়। সাম্প্রতিক শুটের ছবিতে সেই গুঞ্জনের সত্যতা আরও স্পষ্ট হয়েছে।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au