বিনোদন

বয়সই সম্পর্কের পরিপক্বতা নির্ধারণ করে না, বুঝিয়ে দিলেন আমিশা

  • 11:22 pm - September 24, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার

মেলবোর্ন, ২৪ সেপ্টেম্বর- বিয়ের প্রশ্নে এখনও অনড় বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। জনপ্রিয়তা, সৌন্দর্য ও ক্যারিয়ারে সফলতা সত্ত্বেও কেন তিনি এখনও অবিবাহিত; সে প্রশ্ন বহুদিন ধরেই ঘুরছে তার ভক্ত ও অনুরাগীদের মনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্ট করেই জানালেন, কেন এখনো বিয়ে করেননি।

‘কহো না প্যায়ার হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করে রাতারাতি জনপ্রিয়তা পান আমিশা। তবে ব্যক্তিগত জীবনে তিনি বরাবরই থেকেছেন সাবধানী। একসময় তাঁকে অভিনয় ছেড়ে গৃহিণী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। সেই সময়ই তিনি সিদ্ধান্ত নেন এমন কোনো সম্পর্কে তিনি যাবেন না, যা তাঁর ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়াতে পারে। সাফ জানিয়ে দিলেন,‘তখনই ঠিক করেছিলাম, আমি বিয়েই করব না।’

অভিনেত্রীর দাবি, এখনও পর্যন্ত বহু বয়সে ছোট পুরুষ তাঁর প্রতি আকৃষ্ট হয়েছেন। পেয়েছেন একের পর এক প্রেম প্রস্তাব। সাক্ষাৎকারে মজার ছলেই বলেন, ‘আমায় তো এখনো হাঁটুর বয়সি ছেলেরাও প্রেম প্রস্তাব দেয়। অর্ধেক বয়সি ছেলেরাও ডেট করতে চেয়েছে। কেউ কেউ তো ধনী পরিবারেরও।’

তবে বয়সই যে সম্পর্কের পরিপক্বতা নির্ধারণ করে না, তা-ও বুঝিয়ে দিয়েছেন আমিশা। ‘আমি আমার চেয়ে বয়সে বড় অনেক মানুষের সঙ্গেও ডেট করেছি, কিন্তু তাদের বুদ্ধি ছিল মাছির মতো।’

তাই জীবনে সঠিক মানুষ খুঁজে না পাওয়া পর্যন্ত বিয়ের প্রশ্নই ওঠে না বলেই মত তাঁর। সেইসঙ্গে যোগ করেন, ‘যতক্ষণ না আমি যোগ্য কাউকে খুঁজে পাই, ততক্ষণ আমি বিয়ে করব না। তবে অনেকে আমায় বলেছে, ইচ্ছে থাকলেই উপায় হয়।’

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au