বিশ্ব

ভারতের লাদাখে জেন-জি বিক্ষোভের ঢেউ কীভাবে আঘাত হেনেছিল

  • 8:39 pm - September 26, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
২৪শে সেপ্টেম্বর লেহ-তে ভারতীয় জনতা পার্টির অফিসের কাছে একটি রাস্তার ধারে বিক্ষোভকারীদের দ্বারা পুড়িয়ে দেওয়া একটি পুলিশের গাড়ির ছবি। এএফপি

মেলবোর্ন, ২৬ সেপ্টেম্বর- ভারতের হিমালয় অঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লাদাখ উপত্যকা। সম্প্রতি ভারত-চীন উত্তেজনার কেন্দ্রে ছিল এই উপত্যকা। বুধবার জেন-জি নেতৃত্বাধীন সহিংস বিক্ষোভের মাধ্যমে উত্তাল হয়ে উঠেছে অঞ্চলটি। বিক্ষুব্ধ তরুণরা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আঞ্চলিক কার্যালয়ে আগুন দিয়েছে।

কাশ্মীরের লাদাখে পৃথক রাজ্য ও চাকরিতে কোটার দাবিতে বুধবার পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন বিক্ষোভের সমন্বয়কারীরা। কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষে বহু সংখ্যক নিরাপত্তাকর্মীও আহত হয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সন্ধ্যার পর থেকে লাদাখে আর কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে কোথাও চারজনের বেশি মানুষ জড়ো হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লাদাখের রাজধানী লেহেতে সহিংসতা ছড়িয়ে পড়ার পর সেখানে কারফিউ জারি করেছে সরকার। লাদাখে রাতভর অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাদের। বিক্ষোভে পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে এবং লাদাখের সঙ্গে সংহতি জানাতে গতকাল ওই অঞ্চলের কারগিল শহরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালিত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। কারগিল জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (কেডিএ) ডাকে কমপ্লিট শাটডাউন চলছে। সংগঠনটি কারগিলে রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তপশিলে অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলন চালাচ্ছে। লাদাখের লেহতে একই দাবিতে আন্দোলন করছে লেহ অ্যাপেক্স বডি (এলএবি)।

কেডিএ নেতা সাজাদ কারগিলি বলেন, লাদাখের লেহতে হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সেখানকার মানুষের সঙ্গে সংহতি জানাতেই এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

তরুণদের মূল দাবি কী?

লাদাখ একটি উচ্চতর শীতল মরুভূমি অঞ্চল। প্রায় ছয় বছর ধরে লাদাখের হাজার হাজার মানুষ স্থানীয় নাগরিক সংস্থাগুলোর নেতৃত্বে বৃহত্তর সাংবিধানিক সুরক্ষা ও ভারতের কাছ থেকে পূর্ণ রাজ্যের মর্যাদা দাবি করে শান্তিপূর্ণভাবে মিছিল ও অনশন করছেন। লাদাখবাসী চান একটি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষমতা। ২০১৯ সাল থেকে অঞ্চলটিতে ভারতের কেন্দ্রীয় সরকার শাসন করছে।

শান্তিপূর্ণ পথ ছাড়লেন বিক্ষোভকারীরা

বুধবার মোহভঙ্গ হওয়া তরুণরা শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে সরে আসে। অনশন ধর্মঘটের নেতৃত্ব দেওয়া শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক জানান, এটা ছিল যুবকদের একটি বিস্ফোরণ, এক ধরনের জেন-জি বিপ্লব, যা তাদের রাস্তায় নামিয়েছে। তিনি নেপালে সম্প্রতি সরকার পতনের মতো দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক উত্থানগুলোর প্রসঙ্গ উল্লেখ করেন।

অনশন ধর্মঘটের সমন্বয়কারী জিগমত পালজোর বলেছেন, এটা লাদাখের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী দিন। ধর্মঘটের দাবিগুলো সমর্থন করতে রাস্তায় নামা আমাদের তরুণদের তারা হত্যা করেছে।

ষষ্ঠ তপশিল ও বেকারত্বের ক্ষোভ

ছয় বছর আগে রাজ্যের মর্যাদা চলে যাওয়ায় লাদাখিরা এখন আমলাদের শাসনের অধীনে রয়েছেন। লাদাখের ৯০ শতাংশেরও বেশি মানুষ তপশিলি উপজাতি হিসেবে তালিকাভুক্ত। এই কারণে তারা ভারতের সংবিধানে ষষ্ঠ তপশিলে লাদাখকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে। ষষ্ঠ তপশিল এমন অঞ্চলগুলোতে স্বায়ত্তশাসিত প্রশাসন ও শাসন কাঠামো সরবরাহ করে, যেখানে স্বীকৃত আদিবাসী সম্প্রদায়ের আধিপত্য রয়েছে।

 

যশরাজ শর্মা একজন সাংবাদিক, যিনি মানবাধিকার, সমাজ এবং প্রযুক্তির ছেদ নিয়ে কাজ করেন। তিনি ভারত থেকে আল জাজিরার হয়ে রিপোর্ট করেন।

সুত্রঃ আল জাজিরা; অনুবাদ ওটিএন বাংলা

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au