সর্বশেষ

ইনস্টাগ্রাম ব্যবহারকারী ৩০০ কোটির মাইলফলক ছুঁলো

  • 3:15 am - September 27, 2025
  • পঠিত হয়েছে:১১ বার
মেটার অন্যান্য পণ্যের মতোই ইনস্টাগ্রাম এখন এলিট ক্লাবে জায়গা করে নিয়েছে। ছবি: সিনেট

মেলবোর্ন, ২৭ সেপ্টেম্বর- বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম নতুন উচ্চতায় পৌঁছেছে। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩০০ কোটির গণ্ডি পেরিয়েছে। বুধবার মেটার সিইও মার্ক জাকারবার্গ মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “আমরা এক অসাধারণ কমিউনিটি গড়ে তুলেছি।”

২০১২ সালে মেটা প্রায় ১০০ বিলিয়ন ডলারে ইনস্টাগ্রাম অধিগ্রহণ করে।এখন এটি বিশ্বের অন্যতম প্রভাবশালী অনলাইন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো ইনস্টাগ্রামও এখন মেটার ‘৩০০ কোটির এলিট ক্লাব’-এ যুক্ত হলো।২০২৫ সালের জুলাইয়ে মেটার অ্যাপগুলো মিলিয়ে দৈনিক সক্রিয় ব্যবহারকারী দাঁড়িয়েছিল ৩৪৮ কোটিতে, যা ওয়াল স্ট্রিটের পূর্বাভাস ছাড়িয়ে যায়।

২০২২ সালের অক্টোবরে সর্বশেষ ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করেছিল ইনস্টাগ্রাম, তখন ছিল প্রায় ২০০ কোটি।২০২৪ সালের এপ্রিল থেকে প্রতি ত্রৈমাসিকের পরিসংখ্যান প্রকাশ বন্ধ করে মেটা। ফলে এবারের ঘোষণা আরও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ইনস্টাগ্রামের দ্রুত প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি ‘রিলস’।২০২০ সালে টিকটকের প্রতিদ্বন্দ্বী হিসেবে ফিচারটি চালু হয়।

সংগীত ও ট্রেন্ডিং কনটেন্টভিত্তিক ছোট ভিডিও রিলস ব্যবহারকারী ও বিজ্ঞাপনদাতাদের কাছে দারুণ জনপ্রিয়তা পায়।বিশেষ করে ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পর ইনস্টাগ্রামের রিলস বাজার দখল করে নেয়। বর্তমানে ভারত অ্যাপটির অন্যতম বৃহৎ ব্যবহারকারীভিত্তিক দেশ।

বিশ্বজুড়ে রিলস শুধু টিকটক নয়, গুগলের ইউটিউব শর্টসের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করছে।ফটো-শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে শুরু হলেও ইনস্টাগ্রাম এখন একটি শক্তিশালী ভিডিও প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

টিকটকের মাসিক সক্রিয় ব্যবহারকারী এখনো ১০০ কোটির বেশি।বাইটড্যান্সের মালিকানাধীন এই অ্যাপ ট্রেন্ড, সংগীত ও ইন্টারনেট সংস্কৃতিতে এখনও বৈশ্বিক প্রভাব বিস্তার করছে।

ইনস্টাগ্রামের ৩০০ কোটির মাইলফলক দেখিয়ে দিচ্ছে, সামাজিক যোগাযোগের দুনিয়ায় প্ল্যাটফর্মটির শক্তি ও ক্রমবর্ধমান প্রভাব কতটা গভীর।

সূত্র: ইন্ডিয়া টুডে

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ বন্ধ করলে ইরানে ‘২০ গুণ কঠোর হামলা’: ট্রাম্পের হুঁশিয়ারি

মেলবোর্ন, ১০ মার্চ: হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ বন্ধ করার কোনো চেষ্টা করলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র “২০ গুণ বেশি কঠোর হামলা” চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন…

বাহরাইনে মার্কিন সেনাদের অবস্থানকৃত হোটেলে ড্রোন হামলার দাবি ইরানের

মেলবোর্ন, ১০ মার্চ- ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বাহরাইনের একটি হোটেলে সফল ড্রোন হামলা চালানো হয়েছে, যেখানে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন।…

ব্রাজিলে ফুটবল ফাইনালে ইতিহাস: এক ম্যাচে ২৩ লাল কার্ড

মেলবোর্ন, ১০ মার্চ- ব্রাজিলে অনুষ্ঠিত মিনেইরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রুজেইরো ও অ্যাতলেতিকো মিনেইরোর ম্যাচ এক রেকর্ডে পরিণত হয়েছে। শেষ মুহূর্তে মাত্র ৩০ সেকেন্ড বাকি…

মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবাহিনীর দুই সদস্য নিহত

মেলবোর্ন, ১০ মার্চ- রাজধানীর মিরপুর-২ নম্বরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন আয়েশা সিদ্দিকা অন্যন্যা এবং শেখ…

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি কার্যকর হলে বছরে ১৩২৭ কোটি টাকার রাজস্ব হারানোর আশঙ্কা: সিপিডি

মেলবোর্ন, ১০ মার্চ- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি কার্যকর হলে সরকারের রাজস্ব আয় বছরে প্রায় ১ হাজার ৩২৭ কোটি টাকা কমতে পারে বলে সতর্ক করেছে বেসরকারি গবেষণা…

জীবন বাঁচল, জরায়ু হারাল ধর্ষণের শিকার ৭ বছরের শিশু

মেলবোর্ন, ১০ মার্চ- নেত্রকোণার বারহাট্টা উপজেলায় ধর্ষণের শিকার ৭ বছর বয়সী এক শিশু মেয়েকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au