সর্বশেষ

ক্রিকেটারদের ফেসবুকে স্ট্যাটাস হতবাক যুব ও ক্রীড়া উপদেষ্টা

  • 9:38 am - September 27, 2025
  • পঠিত হয়েছে:৬৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ সেপ্টেম্বর-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে মাঠে বল গড়ানোর আগেই জমে উঠেছে উত্তাপ। ভোটার তালিকা প্রকাশ থেকে শুরু করে আদালতের রিট, এখন আবার যুক্ত হয়েছে বর্তমান ক্রিকেটারদের সরব অবস্থান। সামাজিক যোগাযোগমাধ্যমে সুষ্ঠু নির্বাচনের দাবি তোলায় সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। এ নিয়েই মুখ খুললেন বিসিবির ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

তিনি গণমাধ্যমে বলেন, ‘পৃথিবীর কোথাও দেখা যায় না যে বর্তমান ক্রিকেটাররা বোর্ডের নির্বাচনের মতো সংবেদনশীল বিষয়ে কথা বলছে। এটা তাদের কন্ট্রাক্টের সরাসরি ভায়োলেশন।’

তিনি আরও যোগ করেন, ‘ক্রিকেটারদের দিয়ে দলাদলি করানো খুবই দুঃখজনক। দুই বছর আগে, পাঁচ বছর আগে—এমনটা আমরা দেখেছি, এখনো হচ্ছে। যারা এটা করাচ্ছেন, তাদের শেইম ফিল করা উচিত।’

এর আগে সভাপতি আমিনুল ইসলামের চিঠি ঘিরে রিট, হাইকোর্টের স্থগিতাদেশ ও আপিল বিভাগের হস্তক্ষেপে নির্বাচন প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। অবশেষে গত ২৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ১৭৭ জন কাউন্সিলরের নাম প্রকাশ করে।

এমন প্রেক্ষাপটে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন নিজের ফেসবুকে লেখেন— ‘বিসিবি নির্বাচন ঘিরে যা ঘটছে, এসব কাম্য নয়। আমরা চাই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’

জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেনও একই সুরে বলেন, ‘বোর্ড প্রেসিডেন্ট আসা-যাওয়া যেন ক্রিকেটের টসের মতো—কখন কার ভাগ্য জোটে বলা মুশকিল। সুন্দর পরিবেশে বোর্ড নির্বাচন হোক। যেখানে জয়ী হবে কেবল ক্রিকেট।’

প্রসঙ্গত, বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে—

* জেলা ও বিভাগীয় ভোটে ১০ পরিচালক

* ক্লাব ভোটে ১২ পরিচালক

* বিশ্ববিদ্যালয় ও সংস্থার ভোটে ১ পরিচালক

এরপর নির্বাচিত ২৫ পরিচালক মিলেই ঠিক করবেন নতুন সভাপতি।

সব মিলিয়ে, মাঠের ক্রিকেটে লড়াই থেমে থাকলেও, নির্বাচনের আগে বোর্ড ঘিরে শুরু হয়েছে এক ভিন্নধর্মী ম্যাচ, যেখানে ফলাফলের প্রভাব পড়তে পারে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতে।

এই শাখার আরও খবর

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au