বিনোদন

গাজা পরিস্থিতি নিয়ে জেনিফার লরেন্সের মতামত

  • 4:10 pm - September 28, 2025
  • পঠিত হয়েছে:১৩২ বার

মেলবোর্ন, ২৮ সেপ্টেম্বর- এ বছরের অন্যান্য চলচ্চিত্র উৎসবের মতো সান সেবাস্তিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৭৩তম আসরেও গুরুত্ব পেল রাজনৈতিক প্রসঙ্গ। স্পেনে ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া উৎসবটি শেষ হয়েছে গতকাল। এতে প্রদর্শিত হয় অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্সের নতুন সিনেমা ‘ডাই মাই লাভ’। সবচেয়ে কম বয়সী অভিনেত্রী হিসেবে এবার উৎসবের সর্বোচ্চ সম্মানিত পুরস্কার ডোনোস্টিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন লরেন্স।

গাজা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে জেনিফার লরেন্সের মতামত জানতে চাওয়া হয়। অভিনেত্রী স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ‘আমি ভীত। এটা মর্মান্তিক। গাজায় এই মুহূর্তে যা চলছে, তা গণহত্যার চেয়ে কম কিছু নয়। এটা মেনে নেওয়া যায় না। আমার সন্তানদের জন্য, আমাদের সবার সন্তানদের জন্য আমি আতঙ্কিত।’

কিছুদিন আগে সান সেবাস্তিয়ান উৎসবে যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। একই রকম হতাশা শোনা গেল জেনিফার লরেন্সের কণ্ঠেও। যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে অভিনেত্রী বলেন, ‘ইদানীং যুক্তরাষ্ট্রে যে ধরনের অসম্মান ও হিংসার পরিবেশ তৈরি হয়েছে, সেটা শিশুদের জন্য বিপজ্জনক।’ এটা তাঁকে মানসিকভাবে কষ্ট দেয় বলে জানিয়েছেন লরেন্স।

জেনিফার লরেন্স বলেন, ‘যাদের বয়স এখন ১৮ বা তার কমবেশি, যারা ভোটের উপযুক্ত; তারা ধরেই নিয়েছে, রাজনীতিতে কোনো সততা নেই। রাজনীতিবিদেরা মিথ্যা বলেন। তাঁদের ভেতরে কোনো সহমর্মিতা নেই। আমাদের সবার মনে রাখা উচিত, বিশ্বের এক প্রান্তে এই মুহূর্তে যা ঘটছে, তা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। আপনার দেশেও সেটা ঘটতে বেশি সময় লাগবে না।’

জেনিফার লরেন্স সাংবাদিকদের অনুরোধ করেন, বিশ্বের রাজনৈতিক সমস্যাগুলো সমাধানের দায়ভার শিল্পীদের ওপর দেওয়া ঠিক হবে না। তিনি বলেন, ‘আমাদের দেশে বাক্‌স্বাধীনতা এবং ব্যক্তিস্বাধীনতা আক্রমণের মুখে। যদি এমন কোনো কথা থাকত, যেটা বললে এই লজ্জাজনক পরিস্থিতির অবসান ঘটত; তাহলে সেটাই বলতাম। অনেক সময় তো কথা বলতেও ভয় হয়। কারণ, হয়তো আমার বক্তব্যকে বিকৃত করে রাজনৈতিক নেতারা ভিন্ন অর্থে ব্যবহার করবে।’

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au