বিনোদন

ঘরোয়া-গ্ল্যামারের মিশ্রণে সেলেনা গোমেজের বিয়ে

  • 4:14 pm - September 28, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার

মেলবোর্ন, ২৮ সেপ্টেম্বর- হলিউডের জনপ্রিয় গায়িকা সেলেনা গোমেজ তার প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বিয়ে করতে যাচ্ছেন। ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোতে আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিতব্য এই বিশেষ অনুষ্ঠানটি ঘরোয়া এবং গ্ল্যামারের মিশ্রণে সাজানো হয়েছে।

অনুষ্ঠানস্থলে থাকবে আউটডোর লাউঞ্জ, ককটেল কর্ণার এবং গৌরমেট খাবারের ব্যবস্থা, যেখানে প্রায় ১৭০ জনের বেশি অতিথি অংশগ্রহণ করবেন। সাদা মার্কি টেন্টটি তালগাছের মাঝে স্থাপন করা হয়েছে, যা বিয়ের আয়োজনে নিখুঁত পরিবেশ তৈরি করেছে।

এর আগে ২৬ সেপ্টেম্বর সেলেনা ও বেনি তাদের রিহার্সাল ডিনার সম্পন্ন করেছেন। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেলেনার ঘনিষ্ঠ বন্ধু টেলর সুইফট, প্যারিস হিলটন, সিরিজ ‘ওনলি মার্ডার ইন দ্য বিল্ডিং’ এর সহঅভিনয়শিল্পী মার্টিন শর্ট এবং অ্যাশলি পার্ক।

এক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, বিয়ের আয়োজনটি বড় এবং তারকাবহুল হবে, যা মিন্ডি ওয়েইস পরিকল্পনা করেছেন। ফিনান্সিয়াল এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, অতিথিদের জন্য এল এনকান্টো হোটেলে এক রাতের থাকার জন্য রুম বুক করা হয়েছে, যেখানে একটি রুমের ভাড়া প্রায় সাড়ে তিন হাজার ডলারের বেশি।

অতিথিরা এখনও বিয়ের সঠিক স্থান সম্পর্কে অবগত নন এবং হোটেল থেকে শাটল বাসের মাধ্যমে অনুষ্ঠানের স্থানে নেওয়া হবে। সেলেনার বিশ্বস্ত দীর্ঘদিনের কিছু বন্ধু ও বিয়েতে যোগ দেবেন বলে জানা গেছে।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au