বিনোদন

কেলেঙ্কারিতে কেড়ে নেয়া হলো থাই সুন্দরীর মুকুট!

  • 4:19 pm - September 28, 2025
  • পঠিত হয়েছে:১৮০ বার

মেলবোর্ন, ২৮ সেপ্টেম্বর- থাইল্যান্ডের সুন্দরী প্রতিযোগিতা মিস গ্র্যান্ড প্রাচুয়াপ খিরি খান ২০২৬-এর মুকুট জয়ের মাত্র একদিন পরই খেতাব হারালেন সুপান্নি নয়নোনথং। এই সুন্দরীর একাধিক বিতর্কিত ভিডিও অনলাইনে ফাঁস হওয়ার পর প্রতিযোগিতার নীতি ও মূল্যবোধের সঙ্গে অসঙ্গতি দেখিয়ে খেতাব বাতিল করে আয়োজক কমিটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নয়নোনথংয়ের কর্মকাণ্ড প্রতিযোগিতার নীতি ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। তাই তাকে আসন্ন মিস গ্র্যান্ড থাইল্যান্ড ২০২৬-এও অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।

ভিডিওগুলোতে তাকে ধূমপান করতে, অন্তর্বাস পরে নাচতে এবং সেক্স টয় ব্যবহার করতে দেখা যায়। এসব দৃশ্য ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। ঘটনার পর ২৭ বছর বয়সী নয়নোনথং সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ক্ষমা চান। তিনি জানান, করোনাকালে চরম আর্থিক সংকটে পড়েছিলেন এবং অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাতে অনলি ফ্যানস-এ কনটেন্ট তৈরি করেছিলেন। পরে মায়ের মৃত্যু হয়। তিনি আরো বলেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আমি প্রতিজ্ঞা করছি, নিজেকে আরো উন্নত করব এবং যেন আর কখনো এমন কিছু না ঘটে।’

নয়নোনথং অভিযোগ করেছেন, কিছু অবৈধ জুয়ার ওয়েবসাইট তার ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করছে। এ বিষয়ে তিনি আইনি ব্যবস্থা নিতে পুলিশের কাছে অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছেন। এই ঘটনা থাইল্যান্ডে সৌন্দর্য প্রতিযোগিতার নীতি-নৈতিকতা ও প্রতিযোগীদের ব্যক্তিগত জীবনের সীমারেখা নিয়ে সৃষ্টি করেছে নতুন বিতর্ক।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au