বিনোদন

‘শাহরুখ খান নাকি শাকিব খান’-কী জবাব দিলেন হানিয়া?

  • 4:39 pm - September 28, 2025
  • পঠিত হয়েছে:২৫৫ বার

মেলবোর্ন, ২৮ সেপ্টেম্বর- ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যম ফেসবুকে।

একটি সূত্র জানায়, সম্প্রতি অভিনেত্রীর ঢাকায় আসার পর গুঞ্জন ছড়িয়ে পড়ে— কিং খানের নায়িকা হচ্ছেন হানিয়া আমির। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে একটি পণ্যের প্রচারে এসেছিলেন অভিনেত্রী। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। সেখানে অনুষ্ঠানের উপস্থাপক জানতে চান, ‘শাহরুখ খান নাকি শাকিব খান—কে আপনার পছন্দ?’

সেই প্রশ্নের জবাবে হানিয়া আমির বলেন, আমার মনে হয়— তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ। এ ঘটনার পর সিনেমাপ্রেমীদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে, শাকিবের নায়িকা হচ্ছেন হানিয়া।

চলতি মাসের শুরুর দিকে আমেরিকা থেকে ফিরেছেন শাকিব খান। পরে তরুণ নির্মাতা সাকিব ফাহাদের ‘সোলজার’ সিনেমার লুক টেস্ট ও শুটিং-পূর্ববর্তী কাজে অংশ নেন। তবে কি এ সিনেমায় থাকবেন হানিয়া আমির? এ বিষয়ে ‘সোলজার’ সিনেমার পরিচালক সাকিব ফাহাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের সিনেমায় হানিয়া আমির নেই।

‘সোলজার’ সিনেমার শুটিংয়ের মধ্যেই আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স সিনেমার শুটিংও শুরু করবেন শাকিব খান। আর এ সিনেমার পরিচালকও একই কথা জানালেন, তাদের সিনেমায় কোনো পাকিস্তানি নায়িকাকে আপাতত দেখা যাবে না

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au