বিশ্ব

ইউক্রেনে রাশিয়ার নজিরবিহীন হামলা: এক রাতে ৫৯৫ ড্রোন ও ৪৮ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

  • 1:57 pm - September 29, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে শনিবার রাতে রাশিয়ার হামলায় বিধ্বস্ত একটি আবাসিক ভবন। ছবি: এএফপি

মেলবোর্ন, ২৯ সেপ্টেম্বর- ইউক্রেনজুড়ে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভকে প্রধান লক্ষ্য বানিয়ে শনিবার রাতভর এ হামলা চলে। ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়া থেকে মোট ৫৯৫টি ড্রোন ও ৪৮টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে ৫৬৮টি ড্রোন ও ৪৩টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা সম্ভব হলেও অন্তত চারজন নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন।

হামলা ১২ ঘণ্টার বেশি স্থায়ী হয়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, আক্রমণের মূল কেন্দ্র ছিল কিয়েভ। হামলার সময় প্রতিবেশী দেশ পোল্যান্ড নিজেদের দক্ষিণাঞ্চলের দুটি শহরের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয় এবং আকাশে যুদ্ধবিমান মোতায়েন করে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতজুড়ে বিস্ফোরণের শব্দে শহর কেঁপে ওঠে, আকাশে রুশ ড্রোন দেখা যায় এবং প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা হামলায় আকাশ আলোকিত হয়ে ওঠে। রবিবার সকালেও বেশ কিছু ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

রাশিয়া এই হামলার কথা স্বীকার করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের সামরিক স্থাপনাকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। তবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বেসামরিক এলাকায় হামলার অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো। বাস্তবে এখন পর্যন্ত হাজারো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং বহু আবাসিক এলাকা ধ্বংস হয়েছে।

এই ব্যাপক হামলার পর জেলেনস্কি বলেন, সীমিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এখন তীব্র চাপে রয়েছে। তিনি জানান, ইসরায়েল থেকে আনা একটি অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা মোতায়েন করা হয়েছে এবং আগামী শরতে আরও দুটি প্রতিরক্ষা ব্যবস্থা আসবে বলে আশা করা হচ্ছে। ইউক্রেন এরই মধ্যে আন্তর্জাতিক মিত্রদের কাছে আরও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছে।

টেলিগ্রামে দেওয়া বার্তায় জেলেনস্কি পশ্চিমা দেশগুলোকে রাশিয়ার জ্বালানি খাতের আয়ের ওপর কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “এই আয়ই রাশিয়ার যুদ্ধযন্ত্রকে চালিয়ে রাখছে। এখনই যুক্তরাষ্ট্র, ইউরোপ, জি-৭ ও জি-১০ দেশগুলোর কঠোর পদক্ষেপ নেওয়ার সময়।”

ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে রাশিয়ার এ হামলা গত কয়েক মাসের মধ্যে অন্যতম ভয়াবহ বলে মনে করা হচ্ছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au