বাংলাদেশ

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের স্ববিরোধী বক্তব্য ও অন্তর্বর্তী সরকারের অসহায় বাস্তবতা

  • 2:35 pm - September 29, 2025
  • পঠিত হয়েছে:১৯২ বার
কাড়াকাড়ি করে প্রশাসনে লোক নিয়োগ করিয়েছে বিএনপি-জামায়াত: তথ্য উপদেষ্টা (সূত্র: প্রথম আলো)

মেলবোর্ন, ২৯ সেপ্টেম্বর- আজ প্রথম আলোর অনলাইন সংস্করণ পড়তে গিয়ে আমার চোখ আটকালো তথ্য উপদেষ্টার দেয়া গতকালের বক্তব্যেকাড়াকাড়ি করে প্রশাসনে লোক নিয়োগ করিয়েছে বিএনপি-জামায়াত” শিরোনামে প্রথম আলোর খবরটা মনযোগ দিয়ে পড়লাম। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আবারও তাঁর স্ববিরোধী ও আত্মস্বীকৃত ব্যর্থতার রাজনীতি উপস্থাপন করলেন।

বক্তব্যে তিনি স্বীকার করেছেন যে, অন্তর্বর্তী সরকার গঠনের পর বিএনপি ও জামায়াত প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কাড়াকাড়ি করে লোক নিয়োগ দিয়েছে। একই সময়ে তিনি দাবি করেছেন, তারা নাকি সংস্কারের জন্য সরকারকে সময় দিতে চেয়েছিল। নিয়োগ সম্পন্ন হবার পরপরই তারা অসহযোগ আন্দোলনে নেমেছে। এই বক্তব্যই প্রমাণ করে, অন্তর্বর্তী সরকারের তথাকথিত সংস্কার প্রক্রিয়া আসলে ছিল এক প্রহসন, যার আড়ালে রাষ্ট্রযন্ত্র দখলের নগ্ন চেষ্টা চলেছে।

মাহফুজ আলম আরও বলেন, বাংলাদেশে সবাই নাকি গোষ্ঠীস্বার্থে কাজ করে, জাতীয় স্বার্থ কেউ দেখে না। কিন্তু প্রশ্ন হলো জাতীয় স্বার্থের সংজ্ঞা কি? কে নির্ধারণ করবে? আমার মতে জাতীয় স্বার্থ মানে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের ধারাবাহিকতা। তবে কেন সেই স্বার্থ বিসর্জন দিয়ে জামায়াতের মতো মৌলবাদী শক্তিকে প্রশাসনে প্রবেশাধিকার দেওয়া হলো?

তথ্য উপদেষ্টার বক্তব্য আসলে এই সরকারের অসহায়ত্ব নয়, বরং তাদের অপরাধেরই স্বীকারোক্তি। তিনি অভিযোগ করেছেন, সামরিক–বেসামরিক আমলাতন্ত্র, মিডিয়া, সুশীল সমাজ ও ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা অটুট রয়েছে। গণমাধ্যমকে তিনি দোষারোপ করলেও স্পষ্ট যে অন্তর্বর্তী সরকারই গণমাধ্যমকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, ভয় দেখিয়েছে, আর একাংশকে কিনে নিয়েছে।

নিজের বক্তব্যে মাহফুজ আলম বারবার ব্যর্থতা স্বীকার করেছেন, অসহায়ত্ব প্রকাশ করেছেন, আবার কখনও সেনা-আমলা-মিডিয়াকে দায়ী করেছেন। অথচ সত্য হলো—জুলাই অভ্যুত্থানের অবৈধ জন্ম থেকেই এই সরকারের পতনের বীজ বপন করা ছিল। গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা ছাড়া কোনো সরকার দীর্ঘস্থায়ী হয় না। আজ স্পষ্ট যে, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য তাদের ষড়যন্ত্রের নীলনকশাই প্রকাশ। অন্তর্বর্তী সরকার এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছে, সেটি তাদেরই ব্যর্থ নেতৃত্ব, দোদুল্যমান নীতি এবং মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে প্রশ্রয় দেওয়ার পরিণাম। বাংলাদেশের মানুষ জানে যে সরকার জাতীয় স্বার্থকে উপেক্ষা করে মৌলবাদী স্বার্থকে প্রাধান্য দিয়েছে এবং দিচ্ছে। সাংবাদিক নির্যাতন, ভুয়া স্বাধীনতার বুলি এবং জামায়াত-শিবিরের সাথে অঘোষিত সমঝোতার কথাও তার বক্তব্যে উঠে এসেছে। জুলাই ষড়যন্ত্র কেবল রাজনৈতিক অস্থিরতা নয়, এটি ছিল মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে পুনর্বাসনের এক দীর্ঘমেয়াদি প্রচেষ্টা।

প্রদীপ রায়, সম্পাদক, ওটিএন বাংলা

 

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au