বিনোদন

নিহতদের-আহতদের চিকিৎসার ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিলেন থালাপতি

  • 2:56 pm - September 29, 2025
  • পঠিত হয়েছে:১৫৭ বার

মেলবোর্ন, ২৯ সেপ্টেম্বর- এত বড় বিপর্যয়ের মুখে আগে কখনো পড়তে হয়নি থালাপতি বিজয়কে। অভিনয় থেকে অবসর নিয়ে রাজনীতির ময়দানে পা রেখেছেন তিনি। তৈরি করেছেন নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগাম। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তামিলনাড়ুজুড়ে সমাবেশের আয়োজন করছে বিজয়ের দল। এ পর্যন্ত দলটি যতগুলো সমাবেশ করেছে, প্রতিটিতেই ছিল সমর্থকদের উপচে পড়া ভিড়।

গত শনিবার তামিলনাড়ুর কারুরেতে আয়োজিত বিজয়ের নির্বাচনী সমাবেশেও দেখা গেছে এ চিত্র। তবে শেষটা ভালো হলো না। ভয়াবহ পদদলনের ঘটনায় এ পর্যন্ত ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে; যাদের মধ্যে ১৭ জন নারী ও ৯ জন শিশু। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে ১৫০ জনের বেশি। বিজয়ের রাজনৈতিক মিছিলে এই ভয়াবহ দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো ভারতকে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বিজয়। নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন তিনি।

গতকাল তামিলাগা ভেটরি কাজাগাম এক্স অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘আমার মন গভীর বেদনায় আচ্ছন্ন। প্রিয়জনদের হারানোর শোকে হৃদয়ে যে যন্ত্রণা হচ্ছে, তা প্রকাশের ভাষা আমার নেই। এটি আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তবুও আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে ঘোষণা করছি, যাঁরা চলে গেছেন, তাঁদের প্রত্যেকের পরিবারকে ২০ লাখ রুপি, আর যাঁরা আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন, তাঁদের জন্য ২ লাখ রুপি করে দেওয়া হবে। আমি জানি, এই অর্থ যথেষ্ট নয়। তবুও এই মুহূর্তে আমার দায়িত্ব হলো আমার প্রিয়জনদের পাশে দাঁড়ানো।’

দুর্ঘটনার পর শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি করে এবং আহতদের চিকিৎসার জন্য এক লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন তিনি। এরই মধ্যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। বিজয়ের তীব্র সমালোচনা করেছে ডিএমকে-নেতৃত্বাধীন তামিলনাড়ু রাজ্য সরকার। অভিযোগ উঠেছে, সমাবেশে প্রয়োজনীয় ব্যবস্থা ছিল না। আয়োজকেরা পানি ও খাবারের যথাযথ ব্যবস্থা করেননি। এর ফলে ভিড়ের মধ্যে গরমে অনেকে জ্ঞান হারান।

জানা গেছে, শনিবার বিজয়ের সমাবেশে ৩০ হাজারের বেশি মানুষ জড়ো হয়েছিল। নামাক্কালের সমাবেশ শেষে কারুরের সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল বিজয়ের। কিন্তু কারুরে পৌঁছাতে সাত ঘণ্টার বেশি দেরি হয় তাঁর। ততক্ষণে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিজয়ের বক্তব্য শুরু হতেই হুড়োহুড়ি বাড়তে থাকে।

অতিরিক্ত ভিড় ও গরমে অনেকেই শ্বাসকষ্টে ভুগতে শুরু করে। পরিস্থিতি বুঝে বিজয় বক্তব্য থামিয়ে দেন। তাঁর প্রচারণার জন্য বিশেষভাবে তৈরি বাস থেকে পানির বোতল ছুড়ে দেওয়া হয়। সমর্থকদের একাংশ ভিড় ঠেলে বাসের কাছাকাছি আসতে গিয়ে পড়ে যায়, সেখান থেকে পদদলনের ঘটনা ঘটে।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au