বিনোদন

শুটিংয়ে ফিরলেন ইমরান হাশামি ও দিশা পাটানি

  • 3:00 pm - September 29, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার

মেলবোর্ন, ২৯ সেপ্টেম্বর- কদিন আগে অজ্ঞাত অস্ত্রধারীর হামলার কবলে পড়েছিলেন বলিউড অভিনেত্রী দিশা পাটানির পরিবারের সদস্যরা। উত্তরপ্রদেশের বরেলিতে দিশার বাড়ি লক্ষ করে অস্ত্রধারীরা কয়েক রাউন্ড গুলি ছুড়েছিলেন। এ ঘটনা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল। সেই ঘটনার পর থেকে আগের চেয়ে সতর্ক পথচলা শুরু করেছেন এই বলিউড তারকা। এমনকি শুটিংয়ে ফেরার বিষয়টিও গোপন রেখেছেন।

আজকালসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহে ব্যাংককে শুরু হয়েছে ‘আওয়ারাপান ২’ সিনেমার শুটিং। আর এই সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন দিশা পাঠানি।

‘আওয়ারাপান’ ইমরান হাশমির অভিনয় ক্যারিয়ারের অন্যতম এক সফল সিনেমা। এই সিনেমায় অনবদ্য অভিনয় দিয়ে দর্শকের মাঝে সাড়া ফেলেছিলেন এই অভিনেতা। যেজন্য সিনেমার সিকুয়েলের কেন্দ্রীয় চরিত্রের জন্য ইমরান হাশমিকেই বেছে নিয়েছেন নির্মাতারা। তাঁর বিপরীতে প্রথমবারের মতো পর্দায় নিয়ে আসছেন দিশা পাটানিকে।

থ্রিলার রোমান্টিক গল্পের সিনেমা ‘আওয়ারাপান ২’-এর ৫০ শতাংশ দৃশ্যের শুটিং ব্যাংককে হবে। কারণ, সিনেমার পুরো গল্প ব্যাংকককে ঘিরেই আবর্তিত। সে কারণে প্রধান অভিনেতা, অভিনেত্রীদের পাশাপাশি শুটিং ইউনিটের পুরো দল এক মাস থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাংককে অবস্থান করবেন।

এটি বড় একটি শিডিউল, যেখানে প্রতিটি দৃশ্যকে বাস্তব করে তোলার জন্য শুট করার চেষ্টা করা হবে। প্রযোজক বিশেষ ভাট সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করছেন। নজর রাখছেন দিশাসহ অন্যান্য তারকা ও কর্মীদের ওপর, যাতে করে কেউ কোনো অঘটনের শিকার না হন এবং পুরো কাজটি পরিকল্পনামাফিক শেষ করতে পারেন।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au