বিনোদন

আগের চেয়ে অনেকটাই ভালো আছেন টম হল্যান্ড

  • 10:16 pm - September 29, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার
মেলবোর্ন, ২৯ সেপ্টেম্বর- শুটিং চলাকালে মাথায় আঘাত পেয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হল্যান্ড। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার সেটে স্টান্ট করার সময় দুর্ঘটনায় আঘাত পান তিনি। এরপরই তাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এরই মধ্যে নিজের অবস্থার আপডেট দিয়েছেন এ অভিনেতা।

তিনি জানান, এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন। তবে ভালো বোধ করাতেই শুটিংয়ে দৌড় দিচ্ছেন না তিনি। এক সপ্তাহের জন্য স্থগিত থাকছে শুটিং। তবে আঘাত পাওয়ার পরের সপ্তাহান্তে তার বাবা-মায়ের ‘দ্য ব্রাদার্স ট্রাস্ট’-এর একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন টম।সঙ্গে ছিলেন তার বাগদত্তা ও সহ-অভিনেত্রী জেন্ডেয়া।

টম হল্যান্ড ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে লিখেছেন, ‘কী দারুণ রাত! আবারো একটি বিশাল সাফল্য। দ্য ব্রাদার্স ট্রাস্ট আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা শব্দে প্রকাশ করা অসম্ভব। এমন একটি অনবদ্য রাত আয়োজনের জন্য আমার মা ও তার অসাধারণ বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই।

মহৎ উদ্দেশ্যে অর্থ সংগ্রহ এবং একই সঙ্গে আনন্দ করা এর চেয়ে ভালো কিছু হতে পারে না! আমি দুঃখিত যে আমাকে তাড়াতাড়ি চলে যেতে হয়েছে, তবে আমি এখন অনেকটাই ভালো আছি এবং সুস্থ হয়ে উঠছি।’

মার্কিন গণমাধ্যম ডেডলাইনের প্রতিবেদন অনুসারে, টম হল্যান্ড আহত হওয়ার কারণে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র শুটিং বন্ধ রাখা হয়েছে। মূলত সিনেমার একটি স্টান্ট ডিজাইনে ভুল হওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে। এর পর পরই অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরীক্ষা করা হয়। তবে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়নি।ঘটনার সময় অন্য কোনো অভিনেতা বা ক্রু সদস্য আহত হননি।

গত মাসে স্কটল্যান্ডে সিনেমাটির চিত্রগ্রহণ শুরু হয়েছিল। গত অক্টোবরে সনি ঘোষণা করে যে স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে মুক্তি পাবে ২০২৬ সালের ২৪ জুলাই। গত মার্চে সিনেমাকনে সিনেমার নাম প্রকাশ পায়। এরপর সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে ৩১ জুলাই নির্ধারণ করা হয়।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au