বিনোদন

ব্যাপক আলোড়ন তোলা ‘৯৬’-এর ২য় পর্ব নিয়ে প্রেম কুমার

  • 10:25 pm - September 29, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার

মেলবোর্ন, ২৯ সেপ্টেম্বর- সিকুয়েলের প্রস্তুতি নিচ্ছেন তামিল নির্মাতা সি প্রেম কুমার। তাঁর প্রথম সিনেমা ‘৯৬’ ব্যাপক আলোড়ন তৈরি করেছিল ২০১৮ সালে। সাত বছর পর সিনেমাটির দ্বিতীয় পর্ব নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন প্রেম কুমার। এরই মধ্যে চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। তবে ৯৬-এর দ্বিতীয় পর্ব তৈরির জন্য তাঁর একটাই শর্ত, মূল সিনেমার অভিনয়শিল্পী বিজয় সেতুপতি ও তৃষাকে পেলেই সিনেমাটি করবেন।

৯৬ সিনেমায় দেখানো হয়েছিল রাম নামের এক ট্রাভেল ফটোগ্রাফারের গল্প। অনেক বছর পর তার স্কুলের বন্ধুরা পুনর্মিলনের আয়োজন করে। সেখানে রামের দেখা হয় জানুর সঙ্গে। স্কুলজীবনে জানুকে ভালোবাসত রাম। তাদের প্রেম পরিণতি না পেলেও জানুকে কখনো ভুলতে পারেনি রাম। তাদের আলাপচারিতার সূত্র ধরে উঠে আসে স্কুলজীবনের গল্প, তাদের বিচ্ছিন্নতার গল্প। রাম ও জানুর সরল প্রেম, বাস্তবঘেঁষা দৃশ্যায়ন, স্মৃতিজাগানিয়া অনুভূতি আর অনেকটা বছর পেরিয়েও পরস্পরের প্রতি তীব্র আকর্ষণের কারণে দর্শক মুগ্ধ হয়ে উপভোগ করেছিল ৯৬ সিনেমাটি। নির্মাতা প্রেম কুমার জানিয়েছেন, ৯৬-এর গল্প যেখানে শেষ হয়েছিল, তার ১০ বছর পরের ঘটনা নিয়ে লেখা হয়েছে দ্বিতীয় পর্বের চিত্রনাট্য।

অনেক দিন ধরেই এ সিনেমার সিকুয়েলের দাবি ছিল দর্শকদের। দ্বিতীয় পর্বে গল্প কী হবে, সেটা ভেবেই অনেকটা সময় কেটেছে পরিচালক প্রেম কুমারের। চিত্রনাট্য লেখা শেষ করে আত্মবিশ্বাস বেড়ে গেছে তাঁর। নির্মাতা জানিয়েছেন, প্রথমটির চেয়ে দ্বিতীয় পর্বের গল্প আরও ভালো হয়েছে। এমনকি এটিকে নিজের সেরা লেখা বলে মনে হয়েছে তাঁর। নিজের টিমকে শুনিয়েছেন, প্রত্যেকেই খুশি। প্রযোজক চিত্রনাট্য শুনে এতটাই খুশি হয়েছেন, নির্মাতাকে উপহার হিসেবে একটি সোনার চেইন দিয়েছেন, যার মূল্য প্রায় ৭ লাখ রুপি। এত ভালো চিত্রনাট্য নাকি আগে কখনো পাননি প্রযোজক!

তবু দ্বিতীয় পর্বের নির্মাণ নিয়ে সংশয় কাটেনি। কারণ, এখনো বিজয় সেতুপতি ও তৃষার কাছ থেকে সবুজ সংকেত আসেনি। তাঁরা রাজি হলেই সিকুয়েলটি বানাবেন প্রেম কুমার, নয়তো হাত দেবেন ভিন্ন কোনো প্রজেক্টে।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au