ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১
দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…
মেলবোর্ন, ৩ অক্টোবর- বিশ্ব অর্থনীতির উত্থান–পতনের মাঝেই সেপ্টেম্বর মাসে শীর্ষ ধনীদের সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। ফোর্বসের সর্বশেষ রিয়েল টাইম বিলিয়নেয়ার তালিকা অনুযায়ী, সেপ্টেম্বর মাসে বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির সম্পদ বেড়েছে ২০১ বিলিয়ন ডলারের বেশি। এর প্রধান কারণ, মার্কিন শেয়ারবাজারের সর্বকালের সর্বোচ্চ অবস্থানে পৌঁছানো।
তালিকায় দেখা গেছে, শীর্ষ ১০ ধনীর মধ্যে ৯ জনই যুক্তরাষ্ট্রের নাগরিক। কেবল ফ্রান্সের বিলাসবহুল পণ্যের প্রতিষ্ঠান এলভিএমএইচ-এর প্রধান বারনার্ড আরনল্ট ও তাঁর পরিবার যুক্তরাষ্ট্রের বাইরে থেকে জায়গা করে নিয়েছেন।
শীর্ষ ধনীদের তালিকা
শীর্ষ ২০ ধনীর তালিকায় এশিয়ার একমাত্র প্রতিনিধি হচ্ছেন ভারতের ব্যবসায়ী মুকেশ আম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এই শিল্পপতির সম্পদ বর্তমানে ১০১.৫ বিলিয়ন ডলার।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au