সর্বশেষ

বাংলাদেশে পা রেখে পুরোদমে অনুশীলনে হামজা চৌধুরি

  • 5:21 am - October 07, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ অক্টোবর-এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আগেই ডাক পড়েছিল হামজা দেওয়ান চৌধুরির। সে লক্ষ্যে সোমবার স্থানীয় সময় সকাল ১১টায় ঢাকায় পা রাখেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা বাংলাদেশের এই তারকা মিডফিল্ডার। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে হোটেল পৌঁছাতে দুপুর ১২টা। সামান্য বিশ্রাম নিয়েই বিকেল হামজা চৌধুরি অনুশীলনে হাজির।

বাংলাদেশ দল হংকংয়ের জন্য অনুশীলন শুরু করেছিল ৩০ সেপ্টেম্বর থেকে। সপ্তাহ খানেক অনুশীলন হলেও হামজা না আসায় অপূর্ণতা ছিল। জামালদের সঙ্গে হামজা অনুশীলন করায় বাড়তি মাত্রা যোগ হয়। ফুটবলারদের মধ্যেও একটু উন্মাদনা লক্ষ্য করা গেছে। অনেকেই হামজার সঙ্গে খুনসুটি ও ছবিতে পোজ দিয়েছেন।

হামজার ভ্রমণক্লান্তি রয়েছে। হোটেলে সামান্য বিশ্রাম নিয়েও তিনি দলের সঙ্গে অনুশীলন যোগ দিয়ে সবাইকে মাতিয়ে রেখেছেন। হাসিমুখে সবার সঙ্গে হাত মেলাতে দেখা গেছে হামজাকে। তিনদিন (৯ অক্টোবর) পরই হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। ফুটবলারদের চাপ থাকলেও হামজা আসায় তারা যেন খানিকটা নির্ভরতা খুঁজে পেয়েছেন।

১০ জুন ঢাকায় সিঙ্গাপুর ম্যাচের জন্য দেশে এসেছিলেন হামজা। সেবারও তিনি সকালে এসে বিকেলেই অনুশীলনে যোগ দিয়েছিলেন। এবার হংকং ম্যাচের সময় যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি করলেন। জাতীয় স্টেডিয়াম বিকেলে অনুশীলন শুরু হয়ে ঘণ্টা দুয়েকের মতো চলেছে। মিডিয়ার জন্য উন্মুক্ত ছিল প্রথম ১৫ মিনিট। সেই সময়ের মধ্যে জাতীয় দলের সিনিয়র ও নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মণকে রানিং করতে দেখা যায়। হামজা ক্যাম্পে যোগ দেওয়ায় হংকং ম্যাচে উন্মাদনা বেড়েছে। গণমাধ্যমের উপস্থিতি অনেক থাকলেও স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এতে যেন জল ঢেলে দিলেন। কোচিং স্টাফ কিংবা খেলোয়াড় কাউকে আজ গণমাধ্যমের সঙ্গে পাঠাননি কথা বলার জন্য। মাঠের ফলাফলে সেই অর্থে সফলতা নেই, অথচ মিডিয়ার ওপর বিধি-নিষেধ আরোপ এবং ফেডারেশনকে নানাবিধ আবদার অব্যাহত রয়েছে স্প্যানিশ কোচ ক্যাবরেরার।

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au